::::::::বাংলাকে ডোমেইনে অন্তর্জাতিক:::::::::
বাংলাকে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনে অনত্মভর্ুক্ত করার জন্য সরাসরি ইন্টারনেটের মাধ্যমে আবেদনপত্র জমা দেয়া হবে আজ। আনত্মর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর হেয়ার রোডের বাসভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে ইন্টারনেটের মাধ্যমে আবেদনপত্র জমা দেবেন। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব) জিয়া আহমেদ জনকণ্ঠকে জানান, ডোমেইনে আবেদন জমা দেয়ার মাধ্যমে ইন্টারনেট জগতে বাংলাদেশ ও বাংলাভাষার পরিচিতি লাভ করবে। বিশ্বের ৩০ কোটি বাংলা ভাষী মানুষ ইন্টারনেট বাংলাকে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনে দেখতে পাবেন। এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসি সব প্রস্তুতি শেষ করেছে।
বিটিআরসি সূত্র জানিয়েছে, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত আইকান নামে অলাভজনক জনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা ইন্টারনেট ডোমেইন নামসমূহের স্বীকৃতি প্রদান, ইন্টারনেটের নাম এবং নম্বর সিস্টেমের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। পৃথিবীর ১৭টি দেশ তাদের মাতৃভাষাকে ডোমেইনে অনত্মর্ভুক্তির জন্য আবেদন করেছে। গত ২১ জানুয়ারি প্রথম বারের মতো মিসর, রাশিয়ান ফেডারেশন, সৌদি আরব ও আরব আমিরাতের নিজস্ব ভাষা কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনের স্ট্রিং ইভ্যালুয়েশন অনুমোদন করেছে। আনত্মর্জাতিক ডোমেইন হিসেবে জনগণ পুরো ওয়েব এড্রেস নিজের ভাষায় লিখতে পারবেন। ডোমেইন নাম অনত্মর্ভুক্তির বিষয়টি পুরোপুরি সম্পন্ন হতে ৬ থেকে ৯ মাস সময় লাগবে।
বাংলাকে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনে অনত্মর্ভুক্ত করা হলে বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাফতরিক ভাষা হিসাবে অনত্মর্ভুক্তির বিষয়টি দ্রম্নত হবে। ইন্টারনেটের সার্চ ইঞ্জিনসহ বিভিন্ন ওয়েবসাইটের লোকালাইজড কন্টেন্ট থাকবে। এতে সারা পৃথিবীতে বসবাসরত বাংলা ভাষী মানুষ নিজস্ব ভাষায় ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে। এ ৰেত্রে বিভিন্ন ওয়েবসাইটসমূহ অভিন্ন থাকবে। কেবল ওয়েবসাইটের এড্রেস দেখেই বোঝা যাবে এটি বাংলাদেশী ওয়েবসাইট।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।