যারা শরৎচন্দ্র পড়েন, আর যারা সাহিত্য সাধনা করেন... চলুন একটা চিঠি পড়ি ...
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[
পুরো চিঠিতে শরৎচন্দ্রের বিভ্ন্নি উপন্যাস ও ছোটগল্পের নাম ব্যবহার করা হয়েছে। খুঁজে বরে করুন সেই নামগুলো কী কী ]
দেবদাস,
অনেকদিন পর তোমাকে চিঠি লিখছি। একদিন তোমাকে বলেছিলাম, আমি অরক্ষণীয়া নই। সে ভুল আমার ভেঙে গেছে। প্রথমে বড়দিদি ও মেজদিদির পথ নির্দেশে চলতাম। কিন্তু ওদের কথায় যখন হরিলক্ষী ও রামের সুমতি হল না, তখন পথের দাবী ছেড়েই দিলাম। বইকুণ্ঠের উইল পেয়ে শ্রীকান্তের দেনা-পাওনা চুকিয়ে দিয়ে পথে নামলাম।এমন সময় দেখা হল পণ্ডিতমশাইয়ের সাথে। তাঁর অনুরোধে চন্দ্রনাথের সাথে পরিণীতা হলাম।বেশ কিছুদিন ভালই কাটল। একদিন বিপ্রদাস আমার স্বামীকে বলল, আমি চরিত্রহীনা। এমন কি বামুনের মেয়ে হয়ে কাশিনাথের বাগদত্তা ছিলাম। তবুও গৃহদাহ থেকে নিস্কৃতি পেলাম না । ছবি দেখেছি, বুঝেছি দর্পচূর্ণ হইয়াছে। তোমার কাছে এই আমার শেষ প্রশ্ন, কেন সমাজ নারীর মূল্য দিল না? এই কি তোমার সেই পল্লীসমাজ? থাক ওসব কথা; শুভদাকে বলিও , তোমার অনুরাধাকে যেন বিন্দুর ছেলের হাতে সঁপে দেয়। পরেশ কেমন আছে?তোমার সাথে যদি আর শেষ পরিচয় না হয়, তবে দোষ দিও না।
ইতি
বিরাজ বৌ
[লেখাটি কুড়িয়ে পাওয়া একটা ছেড়া পুরোনো ডায়রির পাতা থেকে সংগৃহীত; সেখানে কারও নাম খুঁজে পাই নি। তবে ডায়রির কোণায় যে তারিখ দেয়া ছিল তার সালটা ছিল : ১৯৮৩, দিন, মাস পাই নি ]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন