somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবেগি ভালবাসা

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই কখন থেকে ঘুম আসছেনা রুপিকার। মাঝে মাঝে তন্দ্রা যাচ্ছে আবার এর মাঝে চমকে চমকে উঠছে। ল্যাপটপের স্ক্রীনে তার আপন ঠিকানার কিছু ছবি এলোমেলো ভঙ্গিতে পাল্টাচ্ছে।
গড়িমসি করে দিনে সময় কেটে গেলেও রাত যে শেষ হতেয় চায় না। অঘুম রজনী গুলো মনে হয় থেমে আছে, প্রকৃতির শুনশান নিরবতা নিজের মনকে আচ্ছন্ন করে রাখে। ইদানিং রুপিকার এমন হয় যে সে ঘুমিয়ে আছে আর সে সময় মেঝেতে কেউ হাটাহাটি করছে। রুপিকা স্পস্ট বুঝতে পারে তার আপন ঠিকানা মেঝেতে হাটছে। এর আগে যখন রুপিকা ঘুমিয়ে পড়তো তখন তার আপন ঠিকানা এভাবে রাতে উঠে মেঝেতে হাটাহাটি করতো আর কি সব নিয়ে ভাবতো। স্পস্ট বুঝতে পারলেও রূপিকা ঘুম থেকে উঠতে চায় না সে জানে ঘুম ভেঙ্গে গেলেই হাটার শব্দটা সে আর শুনতে পাবেনা তার চেয় ভালো ঘুমিয়ে থেকে হাটার শব্দটা শোনা।
ইদানিং এমন হচ্ছে যে রাতে অনেক পানির পিপাসা লাগে কিন্তু উঠে পানি খেতে খুব কষ্ট হয় । এই সময়টা যদি রূপিকার পাশে কেউ থাকতো হয়তো পানি এনে মুখে ধরে খাইয়ে দিত। এ সব কল্পনাতে রূপিকার মনে পড়ে যায় পেছনের স্মৃতি গুলো। সেই প্রথম সময়ের কথা রূপিকা যখন এই বাড়িতে নতুন আসে নিজেকে এই পরিবেশের সাথে মানাতে পারতো না। ঠিক মত খেতে পারতো না, অল্প খেতো বলে তার শ্বশুর-শ্বাশুড়ীর সাথে খেতে বসতে চাইতো না। তারা জোর করে খাওয়ালে রূপিকার কষ্ট হতো। একদিন, দুইদিন, তিনদিন এই ভাবে চলার পর তার বর বুদ্ধি করে তাকে নিয়ে ঘরে খেতে বসে। সবার অগোচরে চালাকি করে রূপিকাকে মুখে তুলে ভাত খাইয়ে দেয়। যখন রূপিকার পেট কানায় কানায় পরিপূর্ণ তখন তার বর তাকে লোভনীয় প্রস্তাব দেয় আর সেই লোভ সামলাতে না পেরে রূপিকা আস্তে আস্তে ভালোই খেতে শুরু করলো।
একদিনের ঘটনা-খাওয়া প্রায় শেষ তবুও আরো কিছু পরিমাণ খাবার রূপিকার বর তার প্লেটে নিল আর বলল যদি এগুলো খেতে পার তাহলে তোমাকে বিকালে ঘুরতে নিয়ে যাবো। এদিকে রূপিকার পেট ভরে গেছে অনেক খেয়েছে এখন আর খাওয়া সম্ভভ না। তবুও রূপিকা ঘুরতে যাওয়ার লোভে সব ভাত খেয়ে তার কিছুক্ষণ পরই সে-কি বমি।সেদনিই তার বর কান ধরেছে আর জোর করে খাওয়াবে না আর এখন মাঝ রাতে এক গ্লাস পানির জন্য উঠতে কষ্ট হয়ে যায় কিন্তু পানি এনে দেবার কেউ নাই।
ইদানিং পেটের বাবুটাও না যা দুষ্টু হয়েছে রূপিকার, মাঝে মাঝে রূপিকার পেটে গুতা দিয়ে ডেকে ডেকে কথা বলতে চাই আর তখন রূপিকা হাত বুলিয়ে সাড়া দেয়। ঠিক এই সময়ে ও যদি থাকতো তাহলে কতো মজাই হতো সেটা ভাবতে থাকে রুপিকা। চিত হয়ে ঘুমাতে পারেনা রুপিকা, তার অনেক কষ্ট হয়। দীর্ঘ রজনী খাটের সাথে হেলান দিয়ে বসে থাকতে হয় আর সেই বসে থাকার মাঝেই এলোমেলো কল্পনায় এক রাশ কষ্ট জমে জমে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। যদি সে থাকতো তাহলে তাকে বুঝতো, এই সময়টা আর পানি এনে খাওয়া নিয়ে চিন্তা করতে হত না। সেই পানি এনে খাওয়াতো আর বাড়তি যত্ন করত। সে অনেক ভালবাসে রুপিকাকে আর কতটায় না পাগল তার জন্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×