মৃত কুকুরের পিঠে সওয়ার যে সকল ছায়া
গলে গলে মিশে গেছে মাংশের আফিমে
তারা জানে; পরিনত দুপুরের দাগ
পেরিয়ে যাবে বিদেহী সরাইখানা,
আর ধর্ষকামী হাইওয়ের ঠোঁটে জমে থাকা সুর্যরতি
নেমে যাবে গাছেদের চোখে!
ম্রিয়মান তুষারে ডুবে আছে যে সকল ছায়া
ঝরে ঝরে চলে গেছে ওভারকোটের ঠিকানায়!
তারা জানে ডিসেম্বরের হাতমোজায়,
জমে আছে বরফকলের হুইল....................
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



