বৃষ্টি,
কি করো? আমি বাসা থেকে অফিসের কাজ 'করছি'। করছিটা কোটের ভেতর কারণ কাজ করার কথা থাকলেও আমি টিভিতে বিশ্বকাপ দেখছি
"জানি না এ কিসের সুর থেকে থেকে ডাক দিয়ে যাচ্ছে মনেরি জানালায়। দ্বিধাহীন চিত্তে জানালাটা কি মেলে দিব আজ? আসুক না সেই সব সুর। কোকিল গেয়ে যাক কুহু কুহু সুরে। বৃষ্টি ঝরুক এই মনের আঙিনায়। ফুল তার সৌরভ নিয়ে আসুক না অতিথি হয়ে। দিব কি আজ তার দুয়ারটা খুলে...রাঙিয়ে দিয়ে যাক না আজ আমার সকল অনুভূতিকে।
জানালাটা যদি মেলে ধরি আজ...আসবে কি সে? দখিন হাওয়ার আগমনী গান হয়ে?"
বৃষ্টি, বললে বিশ্বাস করবেনা, আমার মনে হচ্ছে সেই অধরা সুর তার দেখা আমাকে দিয়ে গিয়েছে। এ যে কি অসম্ভব রকমের সত্য সেটি একমাত্র আমিই জানি। সুরটাকে নিজের করে যদিও পাইনি। তবে আমার তাতে কোন ক্ষেদ নেই। এই যে দেখা মিললো, এই যে সেই সুর আমার কানে সুধা ঢেলে গেল এর চেয়ে বেশী কিছু প্রত্যাশা করিনে। তবে এইটুকুন বিশ্বাস নিজের মনে জন্মেছে যে, সে সুরের রহস্য লুকিয়ে আছে আমার প্রাণেই। তেমন করে ধ্যান করতে বসলে কে জানে একদিন সে সুর সম্পূর্ণ আমার নিজেরি হবে।
রাখছি এখন। ভালো থেকো। আর আমার আকাশে জলদি জলদি চলে এসো। আষাঢ়ের মেঘ জড়ো করছি সেই কখন থেকে কিন্তু তোমার দেখা নেই
হাসি নিও
মেঘদূত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


