somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটিভি দেশের সর্বাধিক জনপ্রিয় টেলিভিশন: তথ্যমন্ত্রী LOL

০৮ ই জুন, ২০১১ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের জরিপ অনুসারে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেশের সর্বাধিক জনপ্রিয় টেলিভিশন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে সাতটায় সংসদের অধিবেশন শুরু হয়।
তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার জন্য কর্মকর্তাদের নেতিবাচক মানসিকতাকে দায়ী করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বলেন, তথ্য সংরক্ষণ সম্পর্কে তথ্য অধিকার আইনের ধারা ৫(১) অনুসারে তথ্য প্রকাশে কর্মকর্তাদের নেতিবাচক মানসিকতা একটি বড় প্রতিবন্ধকতা।
মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ও সংবাদপত্রের মালিকপক্ষের প্রতিনিধির সমন্বয়ে সাত সদস্যের একটি ত্রিপক্ষীয় মনিটরিং টিম করা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে আনীত মানহানির মামলার ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানার’ পরিবর্তে ‘সমন’ জারির বিধান করে ফৌজদারি কার্যবিধি আইন, ১৮৯৮ সংশোধন করা হয়েছে। এ ছাড়া সংবাদপত্রের অসত্য সংবাদ পরিবেশন, অপসংবাদিকতা রোধ ও হলুদ সাংবাদিকতা বন্ধে একাধিক আইন ও বিধিমালা প্রণীত হয়েছে।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বেসরকারি মালিকানায় আটটি নতুন এফএম ব্যান্ড রেডিও স্টেশন চালু করা হবে। এরই মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। আবদুল ওয়াদুদের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রসহ বেতারের আরও কয়েকটি বেতার তরঙ্গের আধুনিকায়নে একটি প্রকল্প প্রস্তাব প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহজাবীন মোরশেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে চলমান বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে ১৪টি। বেসরকারি এসব টিভি চ্যানেল থেকে সরাসরি কোনো রাজস্ব তথ্য মন্ত্রণালয় গ্রহণ করে না। তবে তারা নির্ধারিত ফি জমা দিয়ে বিটিআরসির কাছ থেকে ফ্রিকোয়েন্সি গ্রহণ করে এবং স্যাটেলাইট ভাড়া বাবদ রেমিট্যান্স পাঠানোর সময় কর দিয়ে থাকে।

সূত্র : প্রথম আলো
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×