ছাদবাগানে সন্ধ্যা
০৪ ঠা মে, ২০২৪ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছাদবাগানে সন্ধ্যা
আহমেদ মেহেদী নিজাম
বহু দেরী আছে সন্ধ্যা নামিতে
এখনও রয়েছে বেলা,
দুপুরের রোদ বদলেছে রঙ
আকাশে ছায়ারই খেলা।
ইট-জর্জর শহুরে বাগানে
নয়নতারার ফুল,
কাঁপিতেছে আজি মন্দ হাওয়াতে
উচ্ছল উৎফুল।
ফুটিয়াছে আজি নীলমণিলতা
স্তম্ভ আঁকড়ি ধরি,
বাগানবিলাস নামিয়া গিয়াছে
ভবনের সিঁড়ি ভরি।
আরও ফুটিয়াছে অলকানন্দা
পিংলাবরণী ফুল,
ফুটিয়াছে আজি রঙ্গনরাজি
ঝুমকো জবার দুল।
আরও ফুটিতেছে সন্ধ্যামালতী
সন্ধ্যা নামাবে বলি,
কিছু পরে তারা গন্ধ ঢালিবে
খুলিবে গোলাপী কলি।
ছাদবাগানের শাখাতে শাখাতে
উড়িতেছে প্রজাপতি,
শুভ্র বরণ ডানা দুটি তার
চঞ্চল তার গতি।
একটি-দুইটি শালিক আসিয়া
বসিছে খেলার ছলে,
কিচিমিচি ডাকি খুনসুটি করে
বৃষ্টির জমা জলে।
ছাদবাগানের প্রাচীরের পরে
বুলবুলি আসি বসে,
বাগানবিলাসে এলোমেলো উড়ে
চলে যায় অবশেষে।
অদূরে কোথাও নগর বীথিতে
দোয়েল বাজায় শিস,
আকাশে-বাতাসে সন্ধ্যারও গান
বাজিছে নির্নিমিষ।
অনেক উপরে চিলেকোঠা পরে
কাকেদের সভা হয়,
শূন্যেরও পরে চিলেদের দল
ঘুরে-ঘুরে হয় ক্ষয়।
ছাদবাগানের মাচানের পরে
পায়রারা এসে ফেরে,
শেষ বিকেলের মায়ামাখা রোদ
ঘুরে-ফেরে চারিধারে।
চপল চরণ দুটি খঞ্জন
বেড়ায় খাবার খুঁজি,
আজানের সুর ভেসে আসে ধীরে
সন্ধ্যা নামিবে বুঝি।
সিঁদুরের রঙ ছড়ায়ে পড়েছে
সারাটি আকাশ জুড়ে,
অনাদিকালের সন্ধ্যা নামিছে
আজি এ ধরণী পরে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২৪ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন