লিখেছিলাম পহেলা ফাল্গুন রাতে। দেই দিচ্ছি করে অবশেষে আজ দিলাম ব্লগে...।
লেখাটি ছিল... ...
আজ বসন্তের প্রথম দিন। হ্যা, ভালবাসার ঋতুর প্রথম দিন। ভালবাসা কি কোন বছর-মাস-ঋতু মেনে হয়?
না!!! ভালবাসা চিরায়ত।
ভালবাসা মানুষের হল মনের এক ‘বিশেষ ধরনের’ অনুভূতির বহিঃপ্রকাশ। একে বিজ্ঞানীরা নানা ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সত্যি কথা বলতে আমার কাছে বার-বার মনে হয়েছে- এ সবি ব্যর্থ প্রচেষ্টা!!!
হয়তো বলে বসবেন, "এত বড়-বড় কথা বলছেন, অনেক অভিজ্ঞতা আছে বুঝি?? "। হা, আমি দেখেছি, কিভাবে এ ভালবাসা মানুষকে নর্দ্মমায় ফেলে দিতে পারে। আবার ভালবাসা নামক এই পরম শক্তিশালী অনুভুতিই জানে নর্দমা থেকে তুলে কিভাবে তাকে মহিনান্বিত করা যায়।
ভালবাসা নিয়ে আমার পড়া বা শোনা সবচেয়ে সুন্দর কথাটি হল- 'ভালবাসা ধারণ করার জিনিস। একে প্রতি মুহুর্তে বয়ে বেড়াতে হয়'।
আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। এখনকার দিনে আমার দেখা অধিকাংশ সম্পর্কই খুব বেশী ঠুনকো। এখানে কিসের যেন অভাব।
আমার অনেক বন্ধুকে বলতে শুনেছি “সবাই প্রেম করে। আমারও করা দরকার!!!”। একটা কেমন যেন পাল্লা দিয়ে বেড়ান। আবার অনেক আপুমনিদের মধ্যে দেখা যায় তাদের তথা কথিত ‘বয়-ফ্রেন্ডের’ সুন্দর চেহারা-সাজগোজ নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে। এসব কেমন যেন বিচিত্র লাগে, মনে হয় এরা কি ভালবাসে, না কি তাদের যৌবনের অখন্ড অবসর গুলো পার করার একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ভালবাসা নামক এই সুন্দর জিনিসটাকে??? অবশ্য এগুলো আমার একান্ত অভিমত। আপনাকে একমত হতেই হবে এমন কোন কথা নেই। কোন সিস্টেমকে ভালভাবে বুঝতে হলে আপনাকে অবশ্যই ওই সিস্টেমের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। তাই, আমার কাছে মনে হয় কাউকে ভালবাসার সময় নিজেকে উজার করে ভালবাসুন। একটা অদ্ভুত সুন্দর অনুভূতি পাবেন যার সাথে তুলনা করার কোন উপমা আপনার হাতে থাকবে না। (আমি কাউকে নতুন করে প্রেমে পরার জন্য উৎসাহিত করছি না। বরং, যদি কাউকে ভালবাসেন (মানুষটা আপনার মা হলে সব চেয়ে ভাল হয়) এভাবে এক মুহূর্তের জন্য হলেও ভালবেসে দেখতে পারেন বা আপনার নিজের ভিন্ন কোন অভিমতও জানাতে পারেন)।
একটা গান প্রত্যেক প্রেমিক-প্রেমিকার জন্য শোনা ফরয।
ডাউনলোড লিংক এখানে।
লিরিক পাবেন এখানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

