somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরিত্রী অধিকারীকে নিবেদিত গল্প

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেঁচে থাকার কারন

আমি আর সে অফিসের মাইক্রোবাসে চড়ে ব্যাস্ত রাজপথ ধরে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিলাম। যা ভাবছেন তা নয়, অত সৌভাগ্য আমার হয়নি; মাইক্রোবাসটিতে সে আর আমি একা ছিলাম না, চালক তো ছিলই, সাথে আমাদের আরো অনেক সহকর্মী ছিল। আমি বসে ছিলাম পিছনের সিটের একেবারে বামপাশে, আর সে ছিল আমার ঠিক সামনে। তার শরীর থেকে চারপাশে ছড়িয়ে পড়া ঘ্রাণ আমার নাকের ছিদ্র পথ দিয়ে প্রবেশ করে পুরোটা সময়জুড়ে আমাকে আবেশিত করে রেখেছিল। ওদিকে আমাদের পাশের জানালাটি খোলা পেয়ে হু হু করে ঢুকতে থাকা বাতাস তার নরম, রেশমী চুলগুলোকে নিয়ে আপন মনে খেলা করে চলছে। বুকের ভেতরে হঠাৎ একটা শঙ্কা জেগে উঠায় আমি এক টানে জানালাটা বন্ধ করে দেই। তৎক্ষণাৎ সে এক মোচড়ে শরীরটা কোনাকুনি বাঁকিয়ে ঘাড় ঘুরিয়ে আমার চোখে চোখ রাখে। চেড়া পটল নয়, পাখির বাসা নয়, ও চোখ যেন সূর্য, মুহুর্তেই আমার অন্তর-বাহির ঝলসিয়ে দিল! লাল লিপস্টিকে রঞ্জিত ঠোঁট নেড়ে সে বলল, “শুধু শুধু জানালাটা বন্ধ করে দিলেন কেন? দেখছেন না কি ভীষণ গরম পড়েছে। ভালোই তো বাতাস আসছিল।”

কন্ঠস্বরে মিনতির রস মিশিয়ে বললাম, “জানালা খোলা পেয়ে শুধু যে বাতাস আসবে তাই নয়, বাতাসে ভর করে ধর্মঘটীদের ছুড়ে দেওয়া দু-একটা পেট্রোল বোমাও তো চলে আসতে পারে। তখন আর রেহাই থাকবে না, নির্ঘাত সবাইকেই জীবন্ত দগ্ধ হতে হবে!”

সে উপহাসের অভিব্যাক্তি মুখে ফুটিয়ে তুলে বলল, “বেঁচে থাকার এত সাধ কেন আপনার, বলুন তো। আমার তো একদমই বাঁচতে ইচ্ছা করে না। এক্ষুনি মরে গেলেই যেন ভাল।” তার দুই ঠোঁটের মাঝখানের সামান্য ফাঁক দিয়ে এক চিলতে দীর্ঘশ্বাস বেড়িয়ে গেল।

মুখে প্রাণের আভা ছড়িয়ে আমি বললাম, “বেঁচে থাকার জন্য আমার হাজারটা কারন আছে।”

উপহাসের সবটুকু রেশ ঢেলে দিতে দিতে সে বলল, “হাজারটার মধ্য থেকে অন্তত একটা কারন বলুন তো শুনি, বেঁচে থাকার কেমন আপনার কারন।” এবার আরো কয়েক টুকরা টুকরা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল তার ঠোঁট বেঁয়ে।

হঠাৎ তার এমন জিজ্ঞাসায় থতমত খেয়ে বিড়বিড় করে, “তা তো আপনাকে আমি বলতে পারব না,” বলেই ঠোঁট দুটো চেপে ধরে, নমস্কারের ভঙ্গীতে একত্র করে রাখা দুই হাতের তালু দুই থাইয়ের চিপায় ঢুকিয়ে, থুতনীটা খানিকটা উপরের দিকে তুলে, মনযোগটাকে নীচের দিকে ঠেলে পাঠিয়ে এমনভাবে বসে রইলাম যেন আমার ভেতরে গরম বালিতে ফুটন্ত খইয়ের মত ছোটাছুটি করতে থাকা কোন কিছুকে প্রাণপণে চেপে ধরার চেষ্টায় আছি। সম্মুখে অভিমানের পর্দা ফেলে ও দুটো চোখ সরে গেল।

আফসোস! বলাও হবে না আর সে হয়ত কোনদিন বুঝতেও পারবেনা যে, “আমার বেঁচে থাকার অনেক বড় একটা কারন সে নিজেই।”
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×