somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শূন্যভুবনের মেহেদী
চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

'উধাও' হয়ে যাওয়া শুদ্ধধারার দেশি থ্রিলার! (সিনেমা রিভিউ)

০৮ ই মে, ২০২০ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১৩ সালের শেষ দিকে অমিত আশরাফ নামের এক স্বপ্নবাজ তরুণ বানালেন 'উধাও' নামের একটি সিনেমা। তার সাথে শব্দ পরিচালনার কাজ করেছেন কেনেথ এল জনসন; যার আছে দ্য লাস্ট সামুরাই, দ্য ইতালিয়ান জব, মিশন ইম্পসিবল থ্রি এর মত বিখ্যাত ও সফল সিনেমায় কাজ করার অভিজ্ঞতা। স্বভাবজাত মুন্সিয়ানা দিয়ে তিনি 'উধাও' এর প্রতিটি দৃশ্যে এমনভাবে শব্দ গেঁথেছেন, আপনি না চাইলেও আপনাকে মুগ্ধ হতে হবে। আর ভিডিও সম্পাদনা করেছেন ডেভিড ডাইপারস্টেইন। পরিচালনা করেছেন নিউইয়র্ক থেকে 'সিনেমা' নিয়ে পড়াশোনা করে আসা অমিত আশরাফ নিজেই। সবাই মিলে যে গল্পটা বলেছিলেন সেটা কুড়িয়ে এনেছিল ৭টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড। তখনকার সময়ের দেশীয় প্রেক্ষাপটে এবং দেশীয় দর্শক মানসিকতা, টেকনিক্যাল ক্রুটি আর হাজারখানেক সীমাবদ্ধতার মধ্যেও 'উধাও' ছিল একটি ভিন্ন কিন্তু শক্তিশালী প্রচেষ্টা। সেই সময় 'উধাও' কে বলা হয়েছিল একটি শুদ্ধধারার দেশি থ্রিলার!
খুবই আফসোসের বিষয়, অসাধারণ এই সিনেমাটি তার নামের মতোই যেন 'উধাও' হয়ে গেছে। মুক্তি পেয়েছিল সিনেপ্লেক্স সহ মাত্র ৫টি হলে। তারকাসমৃদ্ধ না হওয়াটাও মনে হয় কম হল পাওয়ার একটি কারণ ছিল। এছাড়া প্রযোজক-পরিবেশকদের প্রচারণার অভাবও হয়তো এই সিনেমাটি 'উধাও' হওয়ার আরেকটি কারণ।
অনেকদিন পর সিনেমাটা একটা অনলাইন স্ট্রিমিং সাইটে দেখলাম। সাথে সাথে মনে হল, এই সিনেমাটাকে আরেকবার 'উধাও' হতে দেওয়া যাবে না। তাই সারাদিনের ব্যস্ততার ক্লান্তি থাকা সত্ত্বেও লিখতে বসলাম।


গল্প সংক্ষেপ: সিনেমা শুরু হয় পায়ে শিকল বাঁধা আর গলায় সিমেন্টের ঢালা ঝুলানো এক যুবককে দিয়ে। গ্রামে নিজের স্ত্রী-সন্তানকে রেখে শহরেই আঁটকে আছে লোকটা, তাই তার পরিবারের কাছে সে উধাও। সে পালাতে গিয়েও পালাতে পারে না, স্কুল-ভ্যান চালক বাবু তাকে ধরে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। স্বেচ্ছায় উধাও হওয়া এই মানুষগুলোকে ধরে বেঁধে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই যেন তার কাজ। কেন বাবু এই কাজ করছে? এর পেছনে তার নিজের গল্পটাই বা কী? ঘটনার স্রোতে বাবু কিডন্যাপ করে ধনাঢ্য ও প্রভাবশালী ব্যবসায়ী আকবর রহমানকে। ভয়ংকর সব অপরাধের সাথে যুক্ত আকবর সামনের নির্বাচনের জন্য আপাতত অপরাধ থেকে দূরে আছে। তার ইচ্ছে নির্বাচনে জিতে নতুন উদ্যমে সে আবার সবকিছু শুরু করবে। বাবু এই ভয়ংকর লোকটাকে কেন কিডন্যাপ করলো? কী চায় সে আকবরের কাছে? আর বাবুর উদ্দেশ্যের সাথে সাথেই এগোতে থাকে 'উধাও' নামের শ্বাসরুদ্ধকর সিনেমাটি।
গল্পটা স্লোপেসড, কঠিন আর টুইস্টেড হলেও নির্মাণ আর প্রেজেন্টেশনে আছে নির্মাতার সাবলীলতার নিপুণ ছাপ। প্রতিটা অভিনেতার পরিপাটি অভিনয়ে ডায়লগও ছিল অনেক সুন্দর আর সহজ। বাংলাদেশের কাশেম শাহবাজি আর বৃটিশ চিত্রগ্রাহক কায়েল হাসলপ- দুজন মিলে সিনেমাটোগ্রাফিতে প্রাণ দিয়েছেন। সাউন্ড ডিজাইনার কেনেথ জনসন ও মিউজিক ডিরেক্টর জ্যাকব জোফি কম্বো 'উধাও' এর মিউজিককে করেছেন প্রাণবন্ত আর দেশি। দুই হলিউডি মিলে এই সিনেমার ব্যাকগ্রাউন্ডে তবলা, সেতার, ঢোল, বাঁশি ইত্যাদি দেশীয় বাদ্যযন্ত্রের এমন ব্যবহার যে আপনাকে একবার হলেও বলতেই হবে - বাহ!
অসাধারণ এই সিনেমাটা দেখে নিতে পারেন। মাত্র দেড় ঘণ্টার সিনেমার প্রতিটি মুহূর্ত আপনি উপভোগ করবেন।
সেইফ ও সিকিউরড অনলাইন ওয়াচ লিংক: এখানে
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২০ রাত ১০:১৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×