somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি ধার্মিক ? তাহলে রাম ধোলাই খেতে প্রস্তুত থাকুন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা ব্যর্থ । আমরা হতভাগ্য । আমরা পরাজিত । দেশের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম সময়ে উপনীত হয়েছি আমরা ।
আমাদের কপাল খারাপ । তাই এখন দুইদিক থেকেই মার খাবো আমরা । এই প্রজন্ম আমাদের চরম ধোলাই দেবে । কারণ, আমরা ধর্মের কথা বলি । আর ধর্মটাকে ছ্যাড়াব্যাড়া বানিয়ে ব্যাবসায়িক পণ্যে রূপান্তরিত করেছে জামায়াত । এই প্রজন্ম এখন ধর্মীয় দল বলতে বোঝে একমাত্র জামায়াতকেই । স্বাভাবিক । জামায়াত ছাড়া আর কোন ধর্মীয় সংগঠন কিংবা ইসলামি দল তো এই দেশে ডেভেলপ করে নি । সুতরাং এখন জামায়াতকে লক্ষ্য করে ছুঁড়ে মারা ইট-পাটকেল আমাদের খেতেই হবে ।
অপরদিকে, আমরা যারা প্রাক্টিসিং মুসলিম, সঙ্গত কারণে জামায়াতকে সাপোর্ট করতে পারি না । কেননা, খুব ভালো করেই জানি, জামায়াত কোন ইসলামি দল নয় । জামায়াতের প্রবীন নেতাদের একাংশ যে ’৭১-এর মুক্তিযুদ্ধকালীন অপরাধের সঙ্গে যুক্ত, তাতেও আমাদের কোন সন্দেহ নেই । আর আমরা কেবল মাতুভূমিকে ভালোবাসি বলেই নয়, আমাদের জাতীয় নেতাগণ সেই ’৭১-এর মুক্তিযোদ্ধা বলে আমারাও যুদ্ধাপরাধীদের বিচার চাই । জাময়াতও আমাদের খোলাখুলি শত্রু না বললেও মিত্র ভাবে না কখনোই । অতএব জামায়াতের তাণ্ডবের বলি যে আমারও হবো, এতে আর সন্দেহ কি ?
স্বাধীনতার পর আজ ৪২ বছর ধরে যে কালচারাল প্রোবলেম আমরা জিইয়ে রেখেছি তার পরিণাম এখন আমরা হাড়ে হাড়ে টের পাবো ।
আজ শাহবাগ ঘিরে যে আন্দোলন চলছে, তারুণ্যকে উজ্জীবীত করার প্রয়োজনে সেখানে নৃত্তগীতের মহড়া চলবে, সেটা অস্বাভাবিক কিছু নয় । যদি তারা সেখানে মদ-গাঁজার বন্যা বইয়ে দেয় এবং পর্নো একট্রেস ভাড়া করে এনে উলঙ্গপনার ঢেউ তোলে, তাতেও বিস্ময়ের কিছু থাকবে না । কারণ ওখানে কেউ নামাজ পড়তে যায় নি । ইসলাম কায়েমের আন্দোলন ওটা নয় । এখানে নেতৃত্ব দিচ্ছে টিএসসির আড্ডাবাজ ছেলেরা । উদীচীর মঞ্চ উন্মাতাল করা নর্তকীরা । আর বাম রাজনীতির চেলচামুণ্ডারা যে মাইক নিয়ে কচলাকচলি করছে, তাতো দেখতেই পাচ্ছি ।
আমরা শাহবাগ প্রজন্মের দাবীগুলোর মধ্যে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসী’র দাবীটাকেই কেবল সমর্থন জানাতে পারি । কোনক্রমেই মানতে পারবো না ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের একটা দফাও । যেমন মানতে পারছি না এখানকার ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপ । না মানলে কী হবে ? এখানে কি এসব থেমে থাকবে ? বিরোধিতা করারই বা সাধ সাধ্য ক্ষমতা অভিজ্ঞতা কোনটাই কি আমাদের আছে ? প্রকাশ্য প্রতিবাদের কোন চেষ্টাও কি আমরা করছি ? নাকি করতে পারছি ?
এই প্রতিবাদটা করছে জামায়াত । করছে ওদের সম্পূর্ণ রাজনৈতিক কৌশলগত কারণে । ধর্মীয় কারণে যে একবিন্দুও নয়- সেটা না বললেও চলে ।
একটা কথা আবারও বলে রাখা দরকার । জামায়াতের প্রতি মাঝেমধ্যে আমাদের দরদ উথলে ওঠে সত্য । কারণ ওরা নামাজ পড়ে ।
ঘৃণাটাও ওদের প্রতি ঠিক একই কারণে । ওরা নামাজ পড়ে, আবার সুদের বাণিজ্য করে । নামাজ পড়ে, আবার গনবাজনার মিডিয়া বানায় । ইসলামের বুলি আওড়ায়, আবার ইসলামের সর্বোচ্চ মনীষীদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে । মুখে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার সেই আল্লাহর প্রতি দোষারোপ করে ।
ওরা যে কেবল একাত্তরে রাজাকারি করেছে, তাই নয় । এই অর্ধশতাব্দি জুড়ে বাংলার রাজনীতিতে সবচে’ বেশিবার মোনাফেকের পাট নিয়েছে ওরা ।
কিন্তু, দুর্ভাগ্য আমাদের । এই দেশ থেকে, এই জাতি থেকে, এই প্রজন্ম থেকে, এমনকি নিজেদের গা থেকেও আমরা জামায়াতের গন্ধ দূর করতে পারি নি । ওদের সংগঠনের নামটা থেকে পর্যন্ত ইসলাম শব্দটাকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছি আমরা । দেশের মানুষকে বোঝাতে পারি নি, জামাআত কোন ইসলামি দল নয় । ইসলাম নামের আড়ালে ওরা সবচে’ বেশি ইসলামের ক্ষতি করে চলছে ।
তাই আজ আমাদের এই দুর্দশা ।
আজ ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব প্রজন্ম চত্বরে গিয়ে সংহতি প্রকাশ করলেন । নিশ্চিত, এই সংহতি ওখানকার কোন অনৈতিক কার্যকলাপের সঙ্গে নয় । বরং তার যাওয়াতে দু’টি ফায়দা হলো ।
এক. ধর্মভীরু রাজনীতিক দেখে নি:সন্দেহে ওদের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের আওয়াজে ভাটা পড়বে ।
দুই. জামায়াত বুঝতে পারবে এদেশের ধর্মপ্রিয় মানুষ তাদের সঙ্গে নেই ।
এতে করে এ প্রজন্ম সত্যিকারের প্রাক্টিসিং মুসলিমদের সম্পর্কে একটা ভুল ধারনার অবসান করতে পারবে । এবং জামায়াত থেকেও আমাদের আলাদা করা সহজ হবে ।
সবশেষে আমাদের জাতীয় নেতাদের বলছি, বামদল ও জামায়াত উভয়ের তুলনায় দেশবাসীর উপর তৃণমূল পর্যায়ে আমাদের প্রভাব সহস্রগুণ বেশি । সমস্যা হলো আমাদের অর্গানাইজেশন নেই । একতা নেই । ঐক্য নেই । সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র করণীয় ।
এতেও যদি আমরা ব্যর্থ হই, তবে এই দু:সময়ে উপর্যুক্ত দুইদলের ক্রসফায়ারে কিন্তু আমরা তুলোধুনো হয়ে যাবো । এদেশে ইসলামের ভবিষ্যত চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে । জগতের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগা জাতিতে পরিণত হবো আমরা ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×