৩০ ডিসেম্বর দুপুর বেলা সদরঘাট থেকে রওয়ানা। গন্তব্য সুন্দরবন। ৩১ তারিখের সূর্যকে বিদায় আর ১ তারিখের নতুন সূর্যকে বরণ। ৩০, ৩১, ০১ আর ০২ জানুয়ারি সারাদিন আর রাত কাটিয়ে ৩ তারিখে সকাল বেলা সদরঘাটে পৌঁছার পরিকল্পনা আমাদের। যাবো ১৫০ জন। সাথে বিভিন্ন টেলিভিশন আর পত্রিকার সাংবাদিকরা যাবেন।
এটি সূর্য উৎসবের প্রোগ্রাম। প্রতি বছর আমরা করে থাকি। এক এক বছর এক এক জায়গায়। গত বছর ছিলো পঞ্চগড়। তার আগের বছর রাঙ্গামাটির পাবলা খালীতে। এর আগে সেন্টমার্টিন, নিঝুমদ্বীপ, খাগড়াছড়ি, কেওক্রাডাং করেছিলাম।
কেউ যেতে চাইলে আওয়াজ দেবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



