সামু বলতেছে আমি ব্লগ লিখছি তিনঘন্টা অর্থাৎ
মাত্র তিনঘন্টা আগে আমি সামু ব্লগে দুর্দন্ড
প্রতাপে সাইন আপ করে ফেলেছি এবং মাত্র
তিনঘন্টার মধ্যেই আমি একটি "মহান"
এবং "ঐতিহাসিক " পোষ্ট লিখতেছি
সামুতে ঢুকেই আমাকে দুই দুইটো
ব্লগে পরথম বারের মতো লগ ইন করে চোখের সামনে অনেকগুলো পোষ্ট দেখে জিভে কুলকুল করে জল চলে আসল , ভাবলাম " এতোদিন শুধু দেইখাই গেছি মাগার কমেন্ট করবার পারি নাই কিন্তু আইজ সব পোষ্টে কমেন্ট কইরা এক্কেরে ফাডায়ালামু " | কিন্তু সামু কহিল"বৎস দাড়াও,অতো তিড়িং বিড়িং করিয়া লাফাইও না,তোমার জইন্য আমি ইসপিশাল ব্যাবস্থা করিয়াছি"
আমি আনন্দে আত্মহারা হয়ে বললাম,"জ্বনাব,আপনার অতি মেহেরবাণী!! তা আপনার বিশেষ ব্যাবস্থাটা কী?"
সামু কহিল" বৎস, যেকোনো একটা পোষ্টে প্রবেশ করিয়া সড়সড় করিয়া নিচে নামিতে থাকিবে এবং নীচে একটি বিশেষ ৰাণী পাইবে,উহাই তোমার জইন্য বিশেষ ব্যবস্থা"
আমি অধীর আগ্রহে একটি পোষ্টে ঢু মেরে ইলেক্ট্রিক শক খেলাম| আমি কমেন্ট করতে পারব না
ভগ্ন হৃদয় নিয়ে আমি চিন্তা করতে থাকলাম এখন কি করা যায় ? হঠাৎ আমার মাথার মধ্য দিয়ে বিদ্যুৎ খেলে গেল!! আমি ভাবলাম "কমেন্ট করা যাবে নাতো কি হয়েছে!! এইটা কোনো ব্যাপারস ই না!! একটা উরাধুরা পোষ্ট দিয়া সামু কাপায়ালামু!!"
তৎক্ষণাৎ সামু আবারও হাক দিয়া বলিল" বৎস,আস্তে আস্তে,তোমার জন্য আমি আরেকটি বিশেষ ব্যব্স্হা করিয়াছি|"
আমি ক্ষীণকন্ঠে বললাম,"কী?"
সামু বলিল "তোমার ব্লগের ডানদিকে তাকাও তাহলেই বুঝিতে পারিবে যদি তুমি বুদ্ধিমান হও|"
আমি ডানদিকে তাকিয়ে বুদ্ধিমানের পরিচয় দিয়ে মাথায় হাত দিলাম এবং বসে পড়লাম| আমার পোষ্ট প্রথম পাতায় যাবে না| আমাকে ওয়াচে রাখা হয়েছে| "ওয়াচ" নির্দেশিত কমলা বাত্তির নিচে একটা দাগ এরপর হলুদ বাত্তি "জেনারেল" এরপর সবুজাভ "সেফ"
গুণীজন থেকে জানিলাম কমলা বাত্তি থাইক্যা সবুজ বাত্তির এই এক সে.মি অতিক্রম করতে কতদিন যে লাগে তার ঠিক নাই | এই কথা শুনে আমার অন্তরাত্মা কেপে উঠল| চিৎকার দিয়ে বললাম ,"আমি কোন জায়গায়. আইস্যা পড়লাম কেউ আমারে ধরেন"| সামু তৎক্ষণাৎ বলিল,"বাছাধন তোমার লাফাঙ্গামি শেষ হহইছে?? এইবার বসে বসে আঙ্গুল. চুষো আর ভালা ভালা পোষ্ট দাও আর অপেক্ষা করো|"
আমি অপেক্ষা করতিয়াছি
:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


