ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতে
ডিজিএমসহ ৩ চোর গ্রেফতার
কুড়িগ্রাম নাগেশ্বরীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সাথে জড়িত থাকায় ২ চোরসহ পল্লী বিদ্যুতের ডিজিএমকে হাতে নাতে ধরেছে এলাকাবাসী। পরে উত্তম-মাধ্যম দিয়ে নাগেশ্বরী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ সময় চুরি করা ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত পল্লী বিদ্যুতের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানের বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি করে আসছে একটি সংঘবদ্ধ দল। এরই প্রেক্ষিতে শনিবার ৩জনের একটি টীম রংপুর থেকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আসে। ট্রান্সফরমার চুরি করার সুবিধার জন্য পল্লী বিদ্যুৎ নাগেশ্বরীর ডিপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদকে ১লাখ টাকা প্রদান করে। সেই হিসাবে শনিবার রাতে পৌর এলাকার বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়। এই সুযোগে হাজি পাড়া গ্রাম থেকে বিদ্যুৎ লাইন কেটে ১৫ কেভি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। রোববার দিনভর সাঞ্জুয়ার ভিটা এলাকার জহুরুল ইসলামের বাড়িতে উক্ত ট্রান্সফরমার খুলে বস্তাবন্দী করার সময় এলাকাবাসী ২ চোর চান মিয়া ও নুর হোসেনকে হাতে নাতে আটক করে বাকি আরও কয়েকজন পালিয়ে যায়। সেখান থেকে মালামালসহ চোরদের পৌরসভার হাজি পাড়া গ্রামের আলমের বাড়িতে নিয়ে আসা হয়। চোরদের স্বীকারক্তি অনুযায়ী ডিজিএম আবুল কালাম আজাদকে উক্ত স্থানে ডেকে আনা হয়। চোররা তাদের সাথে ডিজিএমের সম্পৃক্ততার কথা জানিয়ে ডিজিএমকে সনাক্ত করলে এলাকাবাসী উত্তেজিত হয়ে ডিজিএমসহ চোরদের উত্তম-মাধ্যম দিতে থাকে। এই খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নাগেশ্বরী থানায় মামলা হয়েছে। সহকারী পুলিশ সুপার আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ৩ চোর গ্রেফতার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।