somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তের ছবি মুছে দেয়া এক প্রেমের গল্প

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবে ২৫ বছর পার করছি। খামখেয়ালির নানা রাস্তা ঘুরে জাহাজ এর জীবনে এসে পরলাম। বন্ধুবান্ধব, আড্ডা কে যে এত মিস করব আগে জানলে আসতাম কি না সন্দেহ। তার পরও সময় সব কিছু মানিয়ে দিল। কোন মত মানানো না একে বারে ভালভাবেই মানিয়ে দিয়েছে। এইত বাবা মারা যাওয়ার দুই বছর হতে যাচ্ছে। ঐ সময় নিজে কে খুব অসহায় মনে হত। এক সময় সময় সেটাও মানিয়ে দিল।
আমার বন্ধুদের মাঝে কাছের যারা, তাদের মাঝে হাতে গোনা কয়েকজন বিয়ে করেছে, তাও সম্প্রতি। প্রেম ভালোবাসা যে মনে আসে নি এমন না। এসেছে হারিয়ে গেছে, কোন স্মৃতি রয়ে গেছে। কিন্তু জাহাজ এর জীবনে এসে প্রচণ্ড পেশাদারিত্বের মাঝে এসব নিয়ে চিন্তার থেকে অবসর সময় টাতে একটু ঘুম দিতে পারলে ভাল লাগে। কিন্তু মানুষ ত আর যন্ত্র না। বললাম আর ঘুম এসে আমার সাথে কোলাকুলি করল। যন্ত্র না বলেই সেইসব বিবাহিত বন্ধুদের কথা মনে করে মাঝে মাঝে একটু আফসোস হয়, ইস আমি একা শুয়ে আছি আর সে এই শীতের রাতে বৌ এর গলা জড়িয়ে শুয়ে আছে। তার উপর জাহাজ এসেছে এমন এক বন্দরে যেখান থেকে অন্যান্য নাবিকদের বাড়ি কাছে। তাই তাদের স্ত্রী সন্তান রা এসে জাহাজ কে বাড়ি বানিয়ে ফেলেছে। ভালই লাগে। মাঝে মাঝে ছোট বাচ্চা গুলো ছুটোছুটি করে, চিল্লাচিল্লি করে। আমার সাথে দেখা হলে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমরা বিদেশী মানুষ দেখার জন্য যেমন ভীর করতাম ছোট বেলায় এমন করে এরা আমার দিকে তাকিয়ে থাকে। দু একটা দুষ্টু আছে, আমার কোন মজার নাম দিয়েছে মনে হয়। আমাকে দেখলেই কি যেন বলে আর হাসিতে ফেটে পরে। মজাই লাগে এসব দেখতে। কিন্তু এই বাচ্চা দের নিয়ে সমস্যা হয় রাতে, এদের বাবা মা র। কেবিন মোটামুটি বড়। কিন্তু বিছানা একজনের জন্য ঠিক আছে, স্বামী স্ত্রী দুইজন হলেও মানিয়ে যাবে কিন্তু তিন জন অসম্ভব। তাই সন্তান কে বিছানায় রেখে তারা নিচে বিছা না করে ঘুমান। তার পরও স্বামী স্ত্রীর সংসার ধর্ম বলে কথা আছে, সেটা ত আর বাচ্চা কাচ্চার সামনে করা যায় না। তাই তাদের রাতে ঘুমানোর জন্য অপেক্ষা করতে হয়। আর নতুন যায়গায় এসে বাচ্চাও কি ঘুমায়? মহা ক্যাচাল তখন। আমার সিনিয়র অফিসার বিশাল ক্যাচালে পরছে। সারাদিন ডিউটি করে রাতে গিয়ে আবার বাচ্চার ঘুমানোর জন্য তাকে জেগে থাকতে হয়। এই করে দুই দিনে তার মুখ শুকিয়ে আমসি গেছে। পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরে বললাম, “স্যার পিচ্চি কে আমার ঘরে পাঠিয়ে দিন”। স্যার এর শুকনো মুখ তখন চকচক করে উঠল। কিন্তু সমস্যা হল বাচ্চা আমার কাছে থাকবে কি না? যা হোক সেটা আমি ম্যানেজ করে নিব তাকে আশ্বাস দিলাম। কথা না বুঝলেও একটা পিচ্চি কে ম্যানেজ করা ব্যাপার হল না। কোলে করে এনে টম অ্যান্ড জেরি কম্পিউটারে দিয়ে সামনে বসিয়ে দিলাম, ব্যাস। বেশ শান্ত। কিন্তু মাঝে মাঝে আমাকে ঘোড়া হতে হল। মুখ ভেংচিয়ে না না অংগভঙ্গি করতে হল। সে যা হোক স্যার আমার ভীষণ খুশি। আমাকে এক মাসের ইন্টারনেট খরচও দিয়ে দিল।
আমার আশে পাশের কেবিনের সবার এমন সুখের সংসার দেখে মনের মাঝে হালকা মোচর দিল। কিন্তু কি করা কিছুই করার নাই। কাকে বিয়া করব? আর বয়সও ত হয় নাই বিয়ে করার। ফেসবুকে আমার চাচাত বোন মামাত বোন বা পাড়াত বোন অনেকের সাথে চ্যাট হয়। তারা তাদের মত করে তাদের সঙ্গী খুজে নিয়ে সুখে আছে। তাদের সুখের কথা শুনি আর দীর্ঘশ্বাস ফেলি। লজ্জা শরম না করে এমন এক বোন কে বলেই ফেললাম আমার জন্য একটা মেয়ে খুজতে। সে সাফ জানিয়ে দিল নিজের টা নিজে খুজে নেন। সাগরে এখন মেয়ে খুজে কই পাই? মৎস্য কন্যা বলে অনেক গল্প শুনেছি তারও দেখা পাওয়া যাচ্ছে না। মন তখন এমন যে, যে মেয়েরই ছবি দেখি ফেসবুকে, মনে হয় এর সাথে প্রেম করি। পরে নিজের এমন মনের অবেস্থা দেখে নিজে নিজেই হাসি।

এমন ভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ ফেসবুকে আমার কাজিনের দেয়া এক ছবিতে আমার চোখ আটকে গেল। কেন আটকাল বুঝতে একটু সময় লাগলো। পাঁচ টা মেয়ে রেস্টুরেন্ট এ খেতে গিয়ে ছবি উঠিয়েছে। সব বাঁ পাশের মেয়েটা কে দেখে কেমন জানি উদাস হয়ে গেলাম। ফর্সা গোলগাল মুখ। পুতুল পুতুল একটা ভাব আছে কিন্তু জীবন্ত চোখ দুটো সে পুতুলে জীবন এর অস্তিত্ব খুব ভালকরে জানান দিচ্ছে। কি এক টানে চোখ সরিয়ে নিলে আবার চোখ সেদিকে চলে যায়। ঠোটের কোনে এক চিলতে হাসি তার সৌন্দর্য কে কি এক মায়ায় বেধে ফেলেছে। সবমিলিয়ে আমি পুরাই উদাস। প্রথম প্রেম এর মত করে মনে দখিনা বাতাস দোলা দিতে লাগলো।

কিছুক্ষন শুয়ে শুয়ে কল্পনার রাজ্যে পায়চারী করে বোন কে বললাম,
“মেয়ে টা কে”?
বোন আমার এক কথা তেই জানিয়ে দিল ও আফগান ছেলে ছাড়া বিয়ে করবে না। কথা শুনে আমিত পুরাই বে আক্কেল। “আফগান পোলারে বিয়া করব, ত বাংলার পোলারা কিদোষ করল”? পরে শুনলাম সে আফগান। বাংলাদেশে পড়ছে। সবই আমার কপাল। একটু প্রেমিক ভাব এনে আগায়া গেলাম সে দূরে চলে গেল। যে সে দূরে না একেবারে আফগানিস্তান। ছ্যাকা খেয়ে একটু ধাতস্থ হলাম। পৈতৃক প্রাণটা তালেবান এর বাড়িতে কে পাঠাইতে চায়?

কয়েক মুহূর্তের এক ভালোবাসা হয়ত। শুধুই কি কয়েক মুহূর্তের? মনে হয় না। আফগানিস্তান নামেই মনের মাঝে এক ছবি গেথে গিয়েছিল। রাইফেল, ধূসর পাহাড়, ধ্বংস হয়ে যাওয়া জনপদের পর জনপদ। রক্ত, লাশ আর জীবন থেকে জীবন কেড়ে নেয়া মানুষ এর নির্লিপ্ত চোখ। ছোট বেলায় কাবুল এর বাদশাহ দের যে রাজকীয় বর্ননা বা বর্নীল নগর এর যে গল্প শুনতাম তা সভ্য মানুষদের অসভ্য চিন্তায় রক্ত দিয়ে মুছে দিয়েছিল। কিন্তু এ মেয়ে বুঝিয়ে দিল রক্ত দিয়ে সব কিছু মুছে দেয়া যায় না। সব রক্ত ধ্বংস আর ভয়ংকর সব দুঃস্বপ্ন সরিয়ে আফগানিস্তান নামে আমার এ ক্ষুদ্র মনে গেথে গেল সুন্দর এ মায়াময় মুখখানি।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×