একটি চিঠি
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি চিঠি ,
অনেকগুলো লাইন ,
অগুনিত অক্ষর ,
কোন এক সময় ,
যা শুধু প্রাপকের জন্য।
চিন্তা গুলো নিজের
কথা গুলো তার জন্য।
কল্পনা, অনুভূতি বা আকুতি
সব এক একটি শব্দ হয় ,
শব্দ গুলোয় লেগে থাকে ,
মায়া, ইচ্ছে , কষ্ট বা ক্ষোভ।
কলমের আচড়ে সাজে শব্দ গুলো ,
একটির পর একটি।
সাদা কাগজের উপর
বাক্য গুলো পাখা মেলে।
সেই সাথে স্বপ্ন গুলো ,
ইচ্ছে গুলো , কালো অক্ষরে
রঙ্গিন কথার রং খুজে নেয়।
এক সময় ,
শেষ হয় লেখা।
কিন্তু শেষ হয়না
মনের মাঝের কথা গুলো।
অনিচ্ছায় ইতি লিখতে হয়।
এরপর ,
হলুদ খামে কথা গুলো ভরে ,
চুপচাপ কিছুক্ষণ।
তারপর ,
দির্ঘ্য প্রতিক্ষা
আর একটি চিঠির্।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন