দুইটা প্রসংগ : ম্যান অব দ্যা ম্যাচের আডজুকেটরের উচ্চমর্গীয় চিন্তা এবং আনন্দের দিনে সামুতে আমার ব্যানার টানান
১২ ই মার্চ, ২০১১ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক :গতকাল যে ম্যাচটা হয়ে গেল সেটাতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কি আপনি একটা সময়ে ছেড়ে দিয়েছিলেন? যখন আট উইকেট পড়ে গেল জয়ের জন্য তখনও ষাট রানের মত বাকি , অতি আশাবাদীরাও বাংলাদেশের পরাজয়ের হিসাব করে ফেলেছিল। দর্শকরা ভগ্ন মনোরথে বাড়ি দিকে রওনা দিচ্ছেন স্টেডিয়াম ফাঁকা করে। আমাদের ক্যাপ্টেন সাকিবও বলেছেন যে ম্যাচের জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। এই মরা ম্যাচটাকে বাঁচিয়ে দিলে কে? সোয়ানের এক ওভারে ছয় আর চার মেরে আশার আলোটা জ্বালিয়ে দিল কে? সিংহের গ্রাস থেকে খাবার কেড়ে নিল কোন বাঘ? সারা বাংলাদেশ জানে কাল জেতার পেছনে যে লোকটার সবচেয়ে বড় ভূমিকা সে শফিউল ইসলাম।
কিন্তু ম্যান অব দ্যা ম্যাচের আডজুকিটর আর আমজনতার চিন্তা ভাবনার সাথে যাবেন কেন? উনি ক্রিকেট টা অনেক বেশী বোঝেন, আম জনতার চিন্তার সাথে তার চিন্তাটা মিলে গেল তাকে কি আর চিন্তাবিদ বোদ্ধা বলা যাবে ? যাবে না। তাই উনি ইমরুলকে দিয়ে দিলেন পুরস্কারটা। কারন ইনিংসটা ধরে রেখেছিল সে। আপনি যত বলেন সব ধরাধরিই ব্যার্থ হয়ে গেছিল তাতে কি? বেচারা শফিউল! গত ম্যাচেও চার উইকেট নিয়ে জয়ের নায়ক সে অথচ পুরস্কারটা পেল তামিম।
আচ্ছা ম্যান অব দ্যা ম্যাচটা নির্ধারনের আদৌ কি কোন মাপকাঠি আছে?
দুই গতকাল গভীর রাতে জেতার আনন্দে ব্লগে ঢুকে দেখি গ্রুপে আমার ডিজাইন করা ব্যানারটা টানানো, আনন্দ দ্বিগুন হয়ে গেল। ধন্যবাদ সামহোয়ার টিম কে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন