চৈত্রের ঝড়ো হাওয়ায় এই নগরে...................
২২ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন বসন্তদিন। রোদজ্বলা এই নগরের ধুলোময় পীচ ঢালা পথে ওঠা বাতাসের ঘুর্ণিতে মাঝে মাঝে থমকে দাঁড়ায় সময় । দুপুরের খর রোদের উত্তাপ থেকে বাঁচতে উঁচু পুরান ক্ষয়ে যাওয়া কোনো অট্টালিকার ছোট কার্ণিশে আড়াল খোঁজে ছোট্ট চড়ুই। চাকচাক্যিময় এই নগরের নতুন প্রাসাদগুলোর কোন কার্ণিশ নেই। ঝা চকচকে বিল্ডিংগুলো বাহারি কাঁচের আড়ালে গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে, ক্ষুদ্র পাখির সুবিধা অসুবিধা গুলো তার সুন্দর কাঁচের মনে দাগ কাটতে পারে না। বেলা গড়াতে থাকলে মাঝে মাঝে থেমে থেমে প্রায় নির্জন হয়ে যাওয়া এই চাওড়া ধুলো মাখা রাস্তাতেও ঘুর্নি ওঠে, পথ ভুলে চলে আসা দুর্লভ কোন পাতাকে নিয়ে চলে কিছুক্ষণের উড়াউড়ি খেলা।
তারপর আবার সেই চৈত্রের বিষন্ন দুপুর। রাস্তার দূর মোড়ের কোন দোকানের রোদজ্বলা বেন্ঞিতে বসে ঝিমায় এক রিক্সাওয়ালা। সারাদিনের ক্লান্তি তার চোখে। ছোট্ট চড়ুই টা তাকে ভয় পায়না, উড়ে যায় ঝুপ করে পাশ দিয়ে। নগর সৌন্দর্য বাড়াতে যে গাছগুলো বিশেষ কিছু রাস্তার পাশে লালিত পালিত হয়, তার পাশ দিয়ে যাওয়ার সময় সে শব্দ শোনে। নতুন বাতাসের উল্লাস, বসন্তের আগমনে গাছগুলোর সুখের ফিসফিসানি আর ঝরে পড়া পাতার মর্মর সবই তাকে জানিয়ে যায় বসন্তের ভরা সময়ের কথা। প্রিয় সঙ্গিনীর খোঁজে ইতিউতি উড়ে বেড়ায় সে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১১ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন