বাংলাদেশ ব্যাংকের নামে মোবাইল ফোনে প্রতারণা......সাবধান!!!!
২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল একটা মেসেজ পেলাম মোবাইল ফোনে... মেসেজটি খোলার আগে সেন্ডারের আইডেন্টির জায়গায় লেখা দেখি bngldshBank ।(ছবির ৩ নম্বর মেসেজটা দেখুন)
বেসরকারি ব্যাংকে চাকরি করি, বাংলাদেশ ব্যাংককে পাত্তা না দিয়ে উপায় নেই। ভাবলাম ব্যাপার কি , মেসেজিং বিরক্তির তালিকায় কি বাংলাদেশ ব্যাংকও যুক্ত হলো? মেসেজ খুলে দেখি লেখা যে ৫০০০ হাজার ডলারের অফার। পেতে একটা নম্বরে কল করতে বলা। একটু দু:খ হলো। মানুষজন কত হাজার লক্ষ ডলারের অফার পাচ্ছে আমাকে কিন মাত্র ৫০০০? ইজ্জত আর রাখলো না। বন্ধু গ্রামীনের ইন্জিনিয়ার, ফোন দিলাম । সেও অবাক! এই রকম হওয়ার নাকি কথা না। আবার বলল মাত্র পাঁচ, ধুর!
ভাবলাম আমিতো টাকা কম দেখে মন খারাপ করছি কিন্তু অনেক পাব্লিক আছে এতেই দৌড়াবে... সেই সব বেকুবদের একটু সাবধান করা দরকার। ছবি তুলে গ্রামীনের কাস্টমার কেয়ারে পাঠিয়েছি । সেই সংগে আপনাদেরও জানালাম ছবি সহ। পরিচিতজনদের সাবধান করে দেবেন। সাবধান!! বাংলাদেশে ডিজিটাল প্রতারণা যুগের কিন্তু কেবল শুরু!!!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন