সমাজ জীবন:জার্মানিতে অভিবাসীদের চাকরি পাওয়া কঠিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
Großansicht des Bildes mit der Bildunterschrift: জার্মানিতে থাকা তুরস্কের কয়েকজন অভিবাসীজার্মানিতে সংখ্যাগরিষ্ঠদের চাকরি পেতে বেশ বেগ পেতে হয়৷ যদিও জার্মান প্রতিষ্ঠানগুলো ‘বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে কাজ করছে’ – এ পদ্ধতিকে স্বাগত জানিয়েছে, কিন্তু তারপরও চাকরি দেওয়ার ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে৷
জার্মানির চাকরির বাজারে যে কাজ খুঁজছে, তাঁর নাম যদি হয় তুর্কি তাহলে তাঁর কাজটি পাওয়ার সম্ভাবনা অনেক কম৷ সে তুলনায় একজন জার্মান নামধারীর চাকরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশেরও বেশি৷ আবেদনকারীর নাম দেখে সাক্ষাতকারের জন্য ডাকা হয়৷
এসব বৈষম্য দূর করতে জার্মানিতে এগিয়ে এসেছে অ্যান্টি ডিসক্রিমিনেশন এজেন্সি৷ তারা জানিয়েছে, এই বৈষম্যের কারণে অনেক আবেদনকারীর আবেদনপত্র শুরুতেই চলে যায় ময়লার ঝুড়িতে৷ Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: এই ছবিটিকেই খুঁজছেন আপনি৷ ছবিটির তারিখ 08/09 এবং কোড:5292 পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় অথবা এসএমএস করুন 0088 0173 030 2205, ভারত: 0091 98309 97232 নম্বরে৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারেন আকর্ষণীয় সারপ্রাইজ গিফট…
এ সমস্যাগুলো এড়াতে অ্যান্টি ডিসক্রিমিনেশন এজেন্সি হাতে নিয়েছে বেশ কিছু পদক্ষেপ৷ তবে নতুন কোন আইন প্রণয়নের পক্ষপাতি তারা নয়৷ আন্তর্জাতিক বড় পাঁচটি কোম্পানি এই সংস্থার বিভিন্ন পদক্ষেপ অনুযায়ী প্রতিটি আবেদনপত্র খুঁটিয়ে দেখার ব্যাপারে রাজি হয়েছে৷ এর মধ্যে ল'রেয়াল এবং প্রোক্টর এ্যান্ড গ্যাম্বেলও রয়েছে৷
অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে জার্মানিতে চাকরির আবেদনপত্রের সঙ্গে এক কপি ছবি, জন্ম তারিখ, জাতীয়তা, বিবাহিত নাকি অবিবাহিত – এসব তথ্য দেওয়া অত্যন্ত প্রয়োজন৷ অ্যান্টি ডিসক্রিমেনেশন এজেন্সির পরিচালক ক্রিস্টিয়ান লুডার্স জানান, ‘‘এটি অনেক পুরনো একটি নিয়ম৷ তা অনেক দিন ধরেই চলে আসছে এবং তার আর কোন পরিবর্তন হয়নি৷''
লুডার্স আরো জানান, ‘‘অনেক সময় দেখা গেছে একজন মহিলা যার দুটি বাচ্চা রয়েছে সে-ও আবেদন করেছে৷ তাঁকে সাক্ষাতকারে ডাকা হবে সে সম্ভাবনা খুবই কম৷ তবে আমার মনে হয় যোগ্য কাউকে খুঁজে পেতে হলে এ প্রক্রিয়াগুলো বাতিল করতে হবে৷ জার্মানির এই মুহূর্তে দক্ষ শ্রমিকের প্রয়োজন৷ আমাদের অর্থনীতি চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে৷''
অ্যান্টি ডিসক্রিমেনশন এজেন্সি একটি জরিপ চালিয়েছে বন শহরের ইন্সটিটিউট ফর দ্যা স্টাডি অফ লেবারের সঙ্গে৷ সেই জরিপে দেখা গেছে পিএইচডি সফলভাবে সম্পূর্ণ করেছে এমন একজন আবেদনকারীও প্রায় ২৩০ বার প্রত্যাখিত হয়েছে৷ এর কারণ ছিল তার নামের শেষে ছিল আলী৷ এরপর সে ‘আলী' থেকে নামটি পরিবর্তন করে ‘এ্যালেক্স'-এ৷ গ্রহণ করে জার্মান স্ত্রীর নাম৷ ব্যাস, চাকরি পেতে তাঁর আর কোন সমস্যা হয়নি৷
২০০৬ সাল থেকে অ্যান্টি ডিসক্রিমিনেশন এজেন্সির কাছে প্রায় দশ হাজার অভিযোগ এসেছে৷ সবগুলোই পরিস্কারভাবে দেখিয়ে দিয়েছে জার্মান সমাজে, চাকরি পাওয়ার ক্ষেত্রে বৈষম্য কত গভীরে৷
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।