বেড়েই চলেছে অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা৷ সরকার বলছে এখন পর্যন্ত ৬০৫ জন এই রোগে আক্রান্ত হয়েছেন৷ সর্বশেষ লক্ষ্মীপুরে আরও ২৪ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হয়েছে৷
এই নিয়ে জেলায় অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪তে৷
গত আগস্ট মাসের শেষ সপ্তাহে সিরাজগঞ্জে প্রথমবারের মত ৩৮ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হয়েছিল৷ এরপর থেকে সেটা ছড়িয়ে পড়েছে ১২টি জেলায়৷
অ্যানথ্রাক্স সাধারণত প্রাণীকূলে হয়ে থাকে৷ আর এই আক্রান্ত প্রাণীর দেহ থেকে সেটা মানুষের দেহে চলে যায়৷
বাংলাদেশের মানুষের জন্য অ্যানথ্রাক্স নতুন কোন রোগ নয়৷ কিন্তু এবার যেভাবে সেটা ছড়িয়ে পড়ছে সেটা এর আগে হয়নি৷
এদিকে ফেনীর ছাগলনাইয়ায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার গুজবে তোলপাড় শুরু হয়েছে৷ জানা গেছে, সেখানকার এক মহিলার শরীরে ফোস্কা উঠলে তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে মুখে মুখে খবর রটে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তবে স্বাস্থ্য বিভাগ ও প্রাণি সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সোমবার ঐ মহিলাকে দেখে এই ঘটনাকে নিছক গুজব বলে উড়িয়ে দেন৷ কিন্তু স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম রবিবার ওই মহিলাকে দেখে তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন৷
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে অ্যানথ্রাক্স আতঙ্কে গরু-ছাগলের মাংস খাওয়া কমে যাওয়ায় ধস নেমেছে দেশের রপ্তানি আয়ের তৃতীয় বৃহত্তম খাত চামড়া শিল্পে৷ কারণ সংশ্লিষ্টরা বলছেন, অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার পর গরু-ছাগলের চামড়ার সরবরাহ আগের চেয়ে প্রায় ৮০ ভাগ কমে গেছে৷
কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফতাব খান ঐ সংবাদ মাধ্যমকে বলেন, রোজার ঈদে যেখানে সারাদেশে ৫ থেকে ৬ লাখ গরু জবাই করা হয়৷ সেখানে এবার মাত্র লাখ খানেক গরু জবাই হয়েছে৷ আর স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন সারাদেশে প্রায় ১০ হাজার গরু জবাই হলেও এখন তা দেড়-দুই হাজারে নেমে এসেছে৷
বাংলাদেশে অ্যানথ্রাক্স ক্রমেই ছড়িয়ে পড়ছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।