somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনা হল না শেষে, সানিয়ার মনখারাপ

১০ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সানিয়া মির্জাহল না৷ সানিয়া মির্জার তো বটেই, ভারতেরও সোনা ফস্কাল টেনিসে৷ ফাইনালে উঠেও রুপো নিয়ে শুকনো মুখে ফিরে গেলেন সানিয়া৷ তাঁকে হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার রোডিওনোভা৷ ফলে কমনওয়েলথে আরেকটি আশার অপমৃত্যু দেখল ভারত৷

শনিবারের ফাইনাল

প্রথম সেটে সানিয়ার হার৷ ফলাফল অস্ট্রেলিয়ার রোডিওনোভা আনাস্তাসিয়ার পক্ষে ৩-৬৷ ঠিক পরের সেটটাতেই গ্যালারিতে হৈচৈ ফিরিয়ে আনলেন ভারতের সেরা মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা৷ ফলাফল ৬-২৷ গ্যালারিতে তখন উদ্দাম আনন্দে নাচতে শুরু করেছেন ভারতের সমর্থকরা৷ স্লোগান উঠে গেছে, ‘জিতেগা ভাই জিতেগা সানিয়াবালা জিতেগা৷' কিন্তু শেষ সেটে আর দম ফিরে পেতে দেখা গেল না সানিয়া মির্জাকে৷ দাঁতে দাঁত টিপে লড়াইটা চালালেন ঠিকই৷ কিন্তু ম্যাচ চলে গেল ইস্পাত নার্ভের অস্ট্রেলিয় তরুণী রোডিওনোভার হাতে৷ ফলাফল ৭-৬ (৭-৩)৷

পরাজয়ের ব্যাখ্যা

বিশেষজ্ঞরা তো ব্যাখ্যা দেবেনই৷ সানিয়া নিজে খেলার পরের আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে আসেন নি৷ যুক্তি ছিল, ডাবলসের সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান৷ আসলে হেরে যাওয়াটা মেনে নিতে কষ্টই হয়েছে সানিয়ার৷ গোলাপি টি শার্ট আর শাদা শর্টস ছিল শনিবার শোয়েব মালিকের বিবি সানিয়া মির্জার পরনে৷ কিন্তু খেলার শেষে সব ঔজ্জ্বল্য, সব গ্ল্যামার ম্লান দেখাল৷ বিশেষজ্ঞ টেনিস খেলুড়েদের কথায়, সানিয়ার ফিটনেস যথেষ্ট ছিল না৷ কোর্টের এমাথা থেকে ওমাথায় ছুটতে পারেন নি প্রয়োজনে৷ তাছাড়া রোডিওনোভা যেভাবে আত্মবিশ্বাস দেখিয়েছেন আগাগোড়া, সেটাও দেখা যায়নি সানিয়ার মধ্যে৷ এদিকে বিশ্ব ব়্যাংঙ্কিং-এও দুজনের বিস্তর ফারাক৷ সানিয়ার জায়গা এই মুহূর্তে বিশ্বের টেনিস মেয়েদের মধ্যে ১৩২ নম্বরে৷ আর প্রতিদ্বন্দ্বী রোডিওনোভা আনাস্তাসিয়ার জায়গা হল ৬২তে৷ সুতরাং সেটাও তো মনে রাখতে হবে৷ এই ব্যবধান একটা মানসিক চাপ তো তৈরি করেই! রোডিওনোভা কিন্তু স্বীকার করেছেন ঘরের মাঠে সানিয়ার মুখোমুখি হওয়ার চাপ নিতে হয়েছে তাঁকেও৷ তারপরেও জিতেছেন কিন্তু তিনিই৷ সানিয়া নয়৷ ঘরের মাঠে, দেশজুড়ে জাতীয় সমর্থনের পরেও নয়৷

ভারতের ঝুলিতে অনেক সোনা

টেনিসে ভারত তার প্রত্যাশা মেলাতে পারে নি বটে, কিন্তু অন্যদিকে মোট পদকের সংখ্যায় কিন্তু ভারত এবার রেকর্ড করার দিকেই জোরকদমে আগাচ্ছে৷ মেলবোর্নের আসরে শেষবার ২০০৬ সালে ভারতের দখলে মোট ৫০টা পদক ছিল৷ সোনা ছিল ২২টা৷ শনিবার শ্যুটিং আর কুস্তি থেকে আরও চারটি স্বর্ণপদক আসার পর মোট সোনা ইতিমধ্যেই ২৪ আর মোট পদক ৫৬৷ তিরন্দাজি, বক্সিং থেকে বেশ কয়েকটা পদক এখনও বাকি রয়েছে৷ যেগুলো ভারত প্রায় জিতেই বসে আছে৷ তাই আশার আলো যথেষ্ট৷ সম্ভবত আয়োজক দেশই জিতে নেবে রেকর্ডসংখ্যক পদক৷ ম্যাঞ্চেস্টারে ২০০২ সালে ৬৯টি পদক জেতার রেকর্ড আছে ভারতের৷ এবার সে রেকর্ড ভেঙে যাবে নতুন দিল্লীর ১৯ তম কমনওয়েলথ গেমসে৷

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×