মদের খালি বোতল, বিয়ারের ভাঙা ক্যান আর পরিত্যক্ত খাবারের প্যাকেট জড়ো হয়ে পড়ে আছে এখানে সেখানে৷ এটি এখন চীনের প্রাচীরের অস্বাভাবিক কোনো দৃশ্য নয়৷
দলে দলে পর্যটক আসছেন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকার অন্যতম নিদর্শন – চীনের প্রাচীর দেখতে৷ কিন্তু ময়লা-আবর্জনার এই স্তূপ তাদেরকে বিষণ্ণ করে তুলছে৷ এমনই একজন পর্যটক কলম্বিয়ার ফ্রান্সিসকো গার্সিয়া৷ বার্তা সংস্থা এএফপি'কে বলেছেন, এটা পরিবেশের জন্য খুবই খারাপ হচ্ছে৷ বিশ্ব ঐতিহ্যটির যথাযথ সংরক্ষণ করে এর সৌন্দর্য পর্যটকদের কাছে তুলে ধরতে হিমশিম খাচ্ছে চীন কর্তৃপক্ষ৷
ওয়াং শুয়েনং এই প্রাচীরের ‘শানহাইগুয়ান' অংশের রক্ষণাবেক্ষণের সাবেক পরিচালক ও বেইজিং এর সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক৷ বলছেন, ‘‘প্রাচীরে অনেকেই তাঁবু খাটিয়ে রাত কাটায়, যা এটা নোংরা হওয়ার একটা কারণ৷'' অবশ্য তারপরই তিনি বলেছেন, ‘‘এখানে রাত কাটানোর জন্য তেমন কোনো বাধানিষেধও নেই৷'' Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: চীনের প্রাচীর পৃথিবীর অন্যতম আশ্চর্য
ব্রিটেনের উইলিয়াম লিন্ডসে প্রায় পঁচিশ বছর ধরে প্রাচীর সংরক্ষণে কাজ করে আসছেন৷ তিনি মনে করেন, বিশ্ব ঐতিহ্যের প্রতীক এমন এক জায়গায় তাঁবু গাড়া এমনিতেই মেনে নেওয়া যায়না৷ ১৯৮৭ সালে এই প্রাচীরের প্রেমে পড়েন তিনি৷ বললেন, ‘‘সেটা ছিলো আমার জন্য একটা ক্রান্তিলগ্ন৷ এই প্রাচীরটি আমাকে বিস্ময়বিহ্বল করে তুলেছিলো৷ এটা কেবল একটা প্রাচীর নয়, এটা একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য৷''
১৯৯৮ সালে কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে লিন্ডসে ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস অফ দ্য গ্রেট ওয়াল' নামে একটি সংস্থা গড়ে তোলেন, যেখানকার স্বেচ্ছাসেবকরা প্রাচীর থেকে শতশত কেজি ময়লা -আবর্জনা সরাতে কাজ করেন৷ লিন্ডসে বললেন, এরপর তিনি এর ছবি তুলে প্রশাসনের কাছেও পাঠিয়েছেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন৷
অন্যদিকে ওয়াং শুয়েনং বলছেন, ‘‘প্রাচীরটির যথাযথ রক্ষণাবেক্ষণ করা অসম্ভব৷ কেননা অনেকগুলো প্রদেশ নিয়ে এটি বিস্তৃত, অথচ এর তত্ত্বাবধানের জন্য সেখানে একটাও ডিপার্টমেন্ট নেই৷ স্থানীয়দের অনেকেই তাঁদের বাড়ি নির্মাণের জন্য এই প্রাচীর থেকে পাথর নিয়ে যান৷ তা দেখার মতোও কেউ নেই৷''
লিন্ডসে মনে করছেন, সরকারের সাধারণ নজরদারি এ বিষয়টির জন্য যথেষ্ট নয়৷ চীনের জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন৷
ময়লা-আবর্জনায় ধূলিসাৎ হতে বসেছে চীনের প্রাচীর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।