somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

ভাইলোক, কোপা আমেরিকা ২০১৬ এর ফাইনাল ও মেসি কে নিয়ে কিছু কথা বলবো । শুনবেন না মানে ? শুনতেই হবে । X(( X(

২৯ শে জুন, ২০১৬ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিওনেল মেসি একজন গ্রেট খেলোয়াড় । মাত্র ২৯ বছর বয়সে জাতীয় দল থেকে তার অবসরের সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া যায় না । জাতীয় দলকে তার এখনও দেওয়ার মত অনেক কিছুই আছে । এত বড় খেলোয়াড় হলেও, সে যে শেষপর্যন্ত একজন মানুষই, এই আবেগীয় সিদ্ধান্ত সেটাই প্রমাণ করে ।



যাই হোক, গতকালকে ভাবছিলাম, মেসি অবসর নিয়ে নেওয়াতে তার বাংলাদেশীয় সমর্থকদের বুক ফাটা কান্না আসলেই একজন ব্রাজিল কিংবা একজন রিয়াল মাদ্রিদ সমর্থক হওয়ার পরও পীড়া দিচ্ছে । কে ছিল এই লোকটা ? একজন ফুটবলার, একজন ভালো মানুষ - কতশত বিশেষণে তাকে ভূষিত করা হচ্ছে । কিন্তু সে তো একজন আর্জেন্টাইন (কিংবা একজন স্প্যানিশ !!) । বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে এই আর্জেন্টিনা কিংবা স্পেন । আপনার বুক ফাটা কান্না কি আদৌ তার কাছে পৌছাচ্ছে, একবার ভেবে দেখুন তো । আমি মানছি মেসি কিংবা ডি মারিয়ারা বাংলাদেশকে চেনে, আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের অনেক খেলোয়াড়ের মত না ব্যাপারটা । কিন্তু আপনারা ২ হাজার কেন, ২ লক্ষ আত্মহত্যা করার হুমকি যদি দেন মেসির অবসর ভাঙ্গার জন্য, খালি আপনাদের প্রাণ রক্ষা করার জন্য মেসি অবসর ভেঙে আসবে কেন ? আপনারা ওর কে ?



এবার তাহলে আসল কথায় আসি, ভাই/আপু, আবেগ ছাড়ুন, কিছু সত্য বলি, হজম করুন, না পারলে মুড়ি খান (পারলে কিছু মুড়ি আমাকেও দিয়েন) :P

১ - মেসি কোপা আমেরিকা ২০১৬ এর ম্যাচটিতে দুইবার ফালতু ডাইভ দিয়েছে । একবার রেফারি মেসিকে হলুদ কার্ড দেয়, একবার বিপরীত দলের খেলোয়াড়কে । বিশ্বাস না হলে ইউটিউব আছে কেন ?
২ - মেসি পেনাল্টি মিস করেছে, এখন তার ট্রল হবেই । মানতে পারছেন না ? তাহলে গর্তে লুকান । কয়েকদিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদো যখন পেনাল্টি মিস করে ইউরোর গ্রুপপর্বের খেলায়, তখন আপনারা তাকে ট্রল করতে ছাড়েননি । আর এখন মানতে পারছেন না কেন ? আমি তো মনে করি, আপনাদেরকেও মেসিকে ট্রল করা উচিৎ ।
৩ - একজনকে বলতে শুনলাম, আর্জেন্টিনাকে কিংবা মেসিকে ট্রল করতে পারে চিলি কিংবা জার্মানির সাপোর্টটাররা । তাহলে অন্য দলের সমর্থক হয়ে আর্জেন্টিনাকে ট্রল কেন করা হচ্ছে ? তা ভাই, গত বিশ্বকাপে ব্রাজিলকে ৭ গোল জানি কারা দিয়েছিল ? আর্জেন্টিনা ? কই না তো । তাহলে গত ২৮ বছরে আর্জেন্টিনা সমর্থকদের একমাত্র অর্জন ৭ আপ কেন ?
৪ - গতবার (গত কোপা ফাইনালে) হিগুয়েন যখন পেনাল্টি মিস করলো, তখন আপনারা মানে আর্জেন্টিনা সমর্থকরাই তার অবসর দাবী করে বসলেন । অথচ এবার মেসির পক্ষে ডিফেন্ড করছেন কেন ? আজব তো ।
৫ - যত যাই বলেন, মেসি ম্যারাডোনা/পেলে লেভেলের খেলোয়াড় নয় । আর্জেন্টিনা সাফ কথায় চোকার । ক্রিকেটে এবিডিভিলিয়ার্স কে কেউ খারাপ বলতে শুনেছেন ? তেমনি মেসিও খারাপ না । খালি ও চোকার দলের সদস্য, এটাই ওর দোষ ।
৬ - আবার অনেকেই বলছেন, মেসির স্পেন দলে খেলার কথা ছিল । কিন্তু ও ওর মাতৃভূমিকে বেছে নিয়েছে, তাই ও আর্জেন্টিনা দলে খেলে । এটা নিঃসন্দেহে মহৎ ব্যাপার । কিন্তু একবার যখন বেছেই নিয়েছে, তখন তো কথা শেষ । বারবার এই একই বুলি আপনারা কেন আওড়াচ্ছেন ? দেশের হয়ে অর্জন করতে পারেনি কিছু তাই ? ভুলে যাবেন না, ফাইনাল ম্যাচটিতে এভার বানেগা কিংবা ডি মারিয়াও ভালো খেলেছে । তাই আপনি বলতে পারবেন না, আর্জেন্টিনা দলে মেসিকে সঙ্গ দেওয়ার মত কেউই নেই ।
৭ - আপনি ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা ব্রাজিল দলকে ইচ্ছামত ট্রল করবেন অথচ তখন সহ্যের সীমা ছাড়াবে না । অথচ মেসিকে নিয়ে বললেই আপনার সহ্যের সীমা ছারিয়ে গেছে ? আপনি তাহলে ফুটবলের "ফ"-ও বুঝেন না একেবারে ।

আরও আছে । তবু আমি এখানেই থামলাম । উত্তেজিত না হয়ে ঠাণ্ডা মাথায় যুক্তিসহকারে এই প্রশ্নের উত্তর কেউ যদি দিতে পারেন, তাহলেই বাকী কথা বলবো । নয়তো কিসের কি !! ফুটবলকে ভালবাসুন আগে, মনে রাখবেন ফুটবলারদের জন্ম এই ফুটবলের কারণেই ।



বিঃদ্রঃ ওরে কে কোথায় আছিস, আগে এই আবুইল্যা দের বাঁচা ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ রাত ২:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×