somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

সাম্প্রতিক কিছু ভাবনা.......

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:|

সমগ্র ভারতে চলছে "রিলায়েন্স জিও" সিমের জনপ্রিয়তার জোয়ার । বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই "জিও" সিমটি বাজারে চালু করেন । এই এক সিমের কারণেই ভারতে আইডিয়া কোম্পানি ও এয়ারটেলসহ আরও বেশ কয়েকটি কোম্পানির শেয়ার বাজারে অনেক বড় ধস নেমেছে । অনেকেই ধারণা করছেন, এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে । কারণ এয়ারটেল তো ইতিমধ্যেই বাংলাদেশের মোবাইল বাজারে একটি বড়সড় অংশ জুড়ে আছেই । অন্য ভারতীয় কোম্পানিগুলোও বাংলাদেশের মোবাইল বাজারে ঢুকার অপচেষ্ঠা চালাতেই পারে । সকলে সাবধান, কারণ এই মোবাইল কোম্পানিগুলো এতদিন ভারতীয়দের রক্ত চুষে নিজেরাই অনেক মোটাতাজা হয়ে আছে । বাঙালিরে ধরতে ধরতেই বাঙালির কেল্লা ফতে হতে খুব বেশি সময় লাগার কথা না ।

:(

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশা সম্প্রতি ইভটিজিং এর ভয়াবহ আক্রমণের শিকার হয়ে ইহলোক ত্যাগ করেছে । জানা যায়, দর্জির কাজ করা ওবায়েদ নামক একজন মানুষধারী জানোয়ার তাকে ছুরিকাঘাত করে, অনেকদিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে অবশেষে হারিয়ে যায় মেয়েটি । অস্বীকার করার উপায় নেই বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ভয়াবহ উন্নতি ঘটেছে এই এক যুগে কিন্তু যুগের এই উন্নতির সাথে তাল মিলিয়ে ঘটছে অভাবনীয় সব মারাত্মক মারাত্মক অঘটন । এর সর্বশেষ শিকার এই ক্লাস এইটে পড়া বাচ্চা মেয়েটিই । আপনি যতই বলুন না কেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, অথচ এর কোন কুফল সহ্য করবেন না, তা সম্ভব না । ইভটিজিং এর স্বরূপ দেশে এখন এত বাজে অবস্থা, যে আপনি চাইলেও এটা দূর করতে পারবেন না । অনেকটা root লেভেলে চলে গেছে ব্যাপারটা । কয়েকদিন আগে একজন দেখি 13-19 বয়সীদের গ্রুপে করা একটি পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করলো । সেখানে একটি ছেলে এই রিশা ও তার এক বান্ধবীর ছবি দিয়ে বলেছে, "মেয়ে দুইটাই অনেক জোশ । ওবায়েদ একটারে ঘটাইছে, আমি না হয় আরেকটারে ঘটামু ।" কতটা আৎকে উঠার মত কথা, একবার চিন্তা করুন তো ।

B:-)

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আর চিল্লাপাল্লা না করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে । এটা সরকারী পরিকল্পনার একটা প্রজেক্ট আর পুরো দেশ মিলে চিল্লাপাল্লা করলেও এটা হবেই । ইদানিং সরকার বরং সূক্ষ্ম পরিকল্পনা করে কয়েকজন দোসর সারাদেশে একটিভ করে দিয়েছেন যারা উঠতে-বসতে রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে কি কি সুবিধা হবে, তা বলে চলেছেন । তাই এটা নিয়ে আপাতত দেশ ও জাতীর ঠাণ্ডা হওয়া ছাড়া, ব্যাতিক্রম কিছু দেখছি না ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×