somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাই, রুচিশীল ও পরিচ্ছন্ন ব্লগ যা হবে শিক্ষা, যোগাযোগ ও নির্দোষ বিনোদনের মাধ্যম

০৬ ই আগস্ট, ২০১০ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি স্বনামে নিজের সাম্প্রতিক ছবিতে ও বর্তমান পেশাগত পরিচয়ে ব্লগে আছি। গালাগাল করার অভ্যাস ও রুচি না থাকলেও মাঝে মাঝে অন্যায়ভাবে গালি শুনতে হয়। খুব খারাপ লাগে।

ব্লগে লেখা পত্রিকায় লেখার মতো। ছদ্মনামে কলাম লেখার একটা প্রচলন আছে বটে, কিন্তু পত্রিকার কোন কলাম লেখক এখন আর আর ছদ্মনামে লিখেন না, আমি যতদূর জানি। আর কোন রিপোর্টারই ছদ্মনামে রিপোর্ট করে না। অতএব, ছদ্মনামে, কিম্ভুতকিমাকার ছবিতে ব্লগিং করার বিষয়টি আমার কাছে কোনক্রমেই গ্রহনযোগ্য মনে হয় না।

প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় সহকারে ব্লগিং করা হলে অশালীন গালি দেয়ার প্রবণতা থাকবেনা। ব্লগ যদি হয় কমিউনিটি ইন্টারেকশানের ফোরাম বা ডিজিটাল আড্ডাস্থল তাহলে নাক-মুখ বেধে কথা বলার মতো এই তথাকথিত নিক-সংস্কৃতির নিতান্ত অভদ্রজনোচিত গালি-চর্চার কী মানে হতে পারে?

চট্টগ্রামের লোক-সংস্কৃতির প্রভাবে ছোট বেলায় গ্রামে থাকতে যে ধরনের গালি-চর্চা করতাম, সামু ব্লগে এসে পরিত্যক্ত সেই পুরনো অভ্যাস আবার ফিরে আসার দূর্বল হলেও খানিকটা আশংকাবোধ করছি। কারন, মানুষ প্রায়শঃ যা শুনে, দেখে, ব্যক্তি নিজেও অজান্তে খানিকটা সে রকমের হয়ে পড়ে। আপনি অপছন্দের কোন ফালতু গান সবসময়ে আশে পাশে শুনলে, দেখবেন, কখন জানি আপনি মনের অজান্তেই সেই গান গেয়ে উঠছেন।

তাই, সামু’র গালি-চর্চার এই ধারা বন্ধ করার জন্য স্বনামে, নিজের সাম্প্রতিক ছবি ও সংক্ষেপে হলেও ব্লগারের প্রকৃত পরিচয় প্রকাশের নিশ্চয়তা দাবী করছি। গালাগালি বন্ধ করার এরচেয়ে বেশী ফলপ্রশু কোন পদ্ধতি আপনার জানা থাকলে বলতে পারেন।

অবশ্য, যারা গালি-চর্চা করেন, তাঁরা কোন মন্তব্য করবেন না। গালি দেয়ার যে দারুণ মজা তা ছোটবেলার অভিজ্ঞতা হতে বুঝতে পারি। অন্ধকারে কাউকে আচ্ছা মতো গালি দেয়ার মতো, যে কোন বিরোধী মতামতদানকারীকে যে কোন লেংথ-এ গালি দেয়ার এ সুযোগ বন্ধ হোক - গালিবাজরা কখনো চাইবে না। তাই এই পোস্টে তাঁদের মন্তব্য অনভিপ্রেত। আমি চাই, সামু-ব্লগ এ ধরনের বিকৃত গালি-চর্চা হতে বের হয়ে আসুক।

আমার কাছে ব্যক্তি-স্বাধীনতার আইকন হলেন ভলটেয়ার। যিনি বলেছিলেন, আমি তোমার মতের বিরোধীতা করলেও তোমার মত প্রকাশের অধিকার রক্ষার জন্য জীবন দিতে প্রস্তত।

কোন অবস্থাতেই যেন কোন অশ্লীল শব্দ কারো পোস্টে না আসে। আসলে যদি সাথে সাথে ব্যবস্থা নেয়া হয় তাহলে এ ধরনের শব্দ প্রয়োগের প্রবণতা কমতে বাধ্য। লক্ষ্য করেছি, সেইফ থেকে জেনারেলে ডিমোশন পাওয়াকে সবাই বেশ ভয় করে।

যে ধরনের বাক্যালাপ আমরা সামনা-সামনি করিনা, ব্লগে কেন সে রকম করব? এ’ ক্ষেত্রে পত্রিকার কথা বলে লাভ নাই। কোন পত্রিকায়ই ছদ্মনামে এ ধরনের গালি-চর্চার কোন নজির নাই - যদিও সকল পত্রিকার স্বতন্ত্র ‘সম্পাদকীয় নীতি’ থাকে।

কেউ যদি মনে করেন, গালি-থেরাপি দিয়ে বিরোধীদের তাড়ানো যাবে - এটি ভুল। কাজ যা হবে, এবং সামু ব্লগে যা হচ্ছে, ভদ্ররাও গালি-চর্চায় জড়িয়ে পরবে।

চাই, রুচিশীল ও পরিচ্ছন্ন ব্লগ যা হবে শিক্ষা, যোগাযোগ ও নির্দোষ বিনোদনের মাধ্যম।
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একা হতে দুহু. দুহু থেকে বহু : যুদ্ধ আর ধংসও সৃষ্টির চিরন্তন লীলা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


বিধাতার পরে দুহাত তুলে
জানাই শুকরিয়া কারণ
অসীম শূন্যতার ভেতরেও
তিনি শুনেছিলেন প্রতিধ্বনি
নিজ সত্তারই গভীর আহ্বান।

তাই তিনি সৃজিলেন দুহু
আলো আর অন্ধকার
দিন আর রজনী
আকাশ আর ধরণী
প্রেম আর প্রত্যাশা।
একটি হৃদয় থেকে আরেকটি... ...বাকিটুকু পড়ুন

আমি এখন ইরান নিয়ে ভাবছি না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১১:১৮



সূরাঃ ৪৮ ফাতহ, ২৯ নং আয়াতের অনুবাদ-
২৯। মোহাম্মাদ আল্লাহর রাসুল; তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি... ...বাকিটুকু পড়ুন

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

জল্লাদ খামেনি বাঙ্গুদের কাছে হিরো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১১:১২



বাঙ্গুদের কাছে খামেনি হিরো কারণ সে ইউএসের বিরুদ্ধে দাড়িয়েছিল। কিন্তু বাঙ্গুরা কখনোই জানবেনা এই খামেনির ইরান ২০০৬ সালে তাদের এয়ারস্পেস আমেরিকার জন্য খুলে দেয় যাতে সাদ্দামের বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

×