somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন বাবা-মা’র কথা মনে পড়ে

১৪ ই মে, ২০১১ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতি-
ব্যথাগুলো থিতিয়ে যায়, বাহ্যতঃ মনে হয়, নাই।
সব ব্যথা আছে, থাকে, থামেনি কোন কষ্টবোধ কোনদিন।
কোন্ ব্যথা হারায়না কোনদিন?
মরমের ব্যথা যত যন্ত্রণা থেকে থেকে জ্বলে উঠে
প্রিয়জনের বিয়োগ-ব্যথা – বাবার, মায়ের।
কখনো ভুলতে পারিনি সেসব প্রিয়জনকে
যাদের শুইয়ে দিয়েছি মাটির বিছানায়
শেষ মুহূর্ত অবধি কাছে থাকার অদম্য আগ্রহে
চিরতরে হারানোকে প্রলম্বিত করার নিস্ফল আকাঙ্খায়
নেমেছিলাম যাদের ক্ববরে
তাঁদের স্মৃতি প্রতি মুহুর্তে জ্বলছে অন্তরের ভাটায়।
‘রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে’র মতো
কাব্যময় হয়ে নয়।
এ স্মৃতি, এ জ্বালা – করুণ, কঠোর, অসহ্য!
জীবনের ধারা তবুও বয়ে চলে নদীর মতো
দুঃখের স্রোতকে সুখের সব অনুভবকে ফেরী করে
বন্দরে বন্দরে।
ইচ্ছা করে খুলে দেখি মাটির সে গহ্বরগুলো
দেখি, কীভাবে তাঁরা শুয়ে আছে, কেমন আছে
দেখতে ইচ্ছা করে কিভাবে তাঁরা নাই হয়ে আছে।

মা-
বর্ষা আসলে মায়ের কথা মনে পড়ে
অঝোর ধারায় যখন বৃষ্টি পড়ে
তখন রোমান্টিসিজমে উজ্জীবিত হইনা
স্মৃতির ভারে দুঃখে
মাঝে মাঝে ভেংগে পড়ি। শংকিত থাকি
কেউ না দেখে ফেলে অবাধ্য অশ্রুবিন্দু।
মা বলেছিলেন, ‘তুই আয়। আমি যেন তলিয়ে যাচ্ছি।’
সব কাজ ফেলে ছুটে গিয়েছিলাম ঢাকায়।
ছিলাম মায়ের পাশে। এটেনডেন্টের বেডে না শুয়ে
আম্মার পাশে ফ্লোরে বিছানা পেতে থাকতাম
যেন কোন অস্ফুট ডাকেও উঠে বসতে পারি।
ভাবিনি এত দ্রুত ফুরিয়ে যাবেন তিনি।
ঘুম থেকে উঠে কখনো বলতেন,
‘তোমাকে দেখেতো আমার অমুক ছেলের মতো মনে হচ্ছে।’
রুমে সবসময়ে আমাকে দেখে
হয়তোবা ভাবতেন, তিনি আমার বাসায় আছেন।
মাঝে মাঝে বলতেন-
‘কিরে, বউ কোথায়? ফ্যকাল্টিতে গেছে নাকি?’
সোজা হয়ে শুতে পারতেন না।
দিন-রাত হেলান দিয়ে বসে থাকতেন।
ইশারায় নামাজ পড়তেন।
জিজ্ঞাসা করেছিলাম, মা, কার কথা আপনার মনে পড়ছে?
প্রতিবারই বলেছেন,
‘তোর বাবা আর আমার বাজানের কথা’।
কর্মস্থলে ফিরার পরের দিনই মায়ের ইন্তিকাল ঘটে।
বিদায় নেয়ার সময়ে মায়ের দুআ চাইলাম।
মাথায় হাত রেখে অনেক দুআ করলেন।
জীবনের শ্রেষ্ঠ পাওয়া ….।

বাবা-
অনুভূতি প্রকাশ করতে না পারার যন্ত্রণা
শুধু অনুভব করা যায়, বোঝানো যায়না।
বাবা ছিলেন সুপুরুষ, আদর্শ মানুষ।
তরুণ বয়সে সংগঠনবাদীতার অন্ধ আবেগে
থাকতে পারিনি তাঁর মৃত্যুকালীন সময়ে।
এ দুঃখ, কষ্ট সীমাহীন। এই অপরাধবোধ
নিত্য পোড়ায় আমাকে।
আগে কখনো বাবার প্রসঙ্গ আসলে
চুপ করে থাকতাম বা উঠে যেতাম নীরবে।
বিয়ের আসরে আমার অঝোর ধারায় কান্না দেখে
কন্যাপক্ষ ভেবেছিল, কোন পূর্ব সম্পর্কের বিষয়
হবে হয়তোবা। ঘরের সবাই বুঝেছিল -
ও, বাবার জন্য কাঁদছে।
এখন আর ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদি না।
কিন্তু দুঃখ কি গেছে? এতটুকুও নয়।
শুধু আরো গভীরে প্রোথিত হয়েছে।
বাবার স্মৃতি নিয়ে কিছু লিখতে
আমি অপারগ।
কাঁচা-পাকা চুল-দাঁড়ির এই মধ্যবয়সী লোকটিও
তাঁর বাবা-মায়ের কাছে এখনো
ছোট্ট শিশুটি মাত্র। যদি আবার শিশু হতে পারতাম!
স্মৃতিই একমাত্র সহায় ….।

অনুভব-
মাঝে মাঝে মনে হয়, জুমানজি’র এলানের মতো
যাদুর জগতের মায়ার আবেশ কেটে গেলে
একদিন চেঁচিয়ে উঠবো, ‘আই এ্যম হোম …
মাম-ডেড, আই এ্যম হোম … ’।
কেউ একজন বকা দিবেন অন্যজন প্রশ্রয় দিবেন।
তা নিয়ে তাঁরা কিছুক্ষণ ঝগড়া করবেন।
আমিও চাই শিশু হতে, কৈশোরকে ফিরে পেতে
বড়দের উপর অন্যায় আবদার করতে।
জানি, জীবনের এই ধারা একমুখী
ফিরতি কোন ট্রেন নাই। পথ শুধু সামনের দিকে।
আমিও যে কখনো ছোট ছিলাম, শিশু ছিলাম
এগারো জনের এক বর্ধিষ্ঞু পরিবারে
অতি আদরের একজন ছিলাম – সেটি খুঁজে পাই
যখন বাবা-মা’র কথা মনে পড়ে।

২৪/০৪/২০১১ চ.বি.।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×