somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“জাগরণের গানে গানে মুখরিত তরুণ প্রজন্ম”/ “রাজাকার তুই বাংলা ছাড়বি কিনা বল?/কিলের চোটে হাড় করিব জল।”

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সিলেটের লোক হওয়ায় শাহবাগ যেতে পারিনি। শাহবাগের কিছু ইমেজ ও ভিডিও ফুটেজ দেখেছি। তাতেই বোঝা গেছে জাতি আজ কি চায়। সবার প্রাণের দাবী একটাই, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। আমারও প্রাণের দাবী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
আজ সারাটা দিন আমার মনটা খুব খারাপ ছিল। মনে হচ্ছিল আমি কি যেন একটা কাজ করতেছিনা। কি যেন মিস করতেছি। যাহোক, দুপুরবেলা টিউশনি শেষ করে আমি থিয়েটারের ফ্লোরের দিকে যাচ্ছিলাম। কিন্তু, মনটা কেন যেন থমকে গেল। আমি আমার বন্ধুর মেসে আসলাম। বন্ধু বলল, চল শহীদ মিনারে যাই। তখনই মনে হল আমি এই কাজটিই মিস করছিলাম।
চলে আসলাম আরেক শাহবাগ মোড়ে। এটা সিলেটের শাহবাগ মোড় (চৌহাঁটটা পয়েন্ট)। আজ শাহবাগে মানুষ যেমন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী নিয়ে এসেছিল, তেমনি সিলেটের এই শাহবাগে মোড়ে সবাই এসেছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী নিয়ে। আমি ভাবতে পারিনি এলাকাটা জনসমুদ্রে পরিণত হবে। বিশাল এক জনসমুদ্র। সেখানটা বিভিন্ন ব্যানার আর জাগরণের গানে মুখরিত ছিল। একটি ব্যানারের কিছু অংশ তুলে ধরছি।
“ও খালেদা, ও হাসিনা
এদেশ নিয়ে আর খেলিসনা।
ঝঁগড়া-ঝাঁটি করিসনা।
রাজাকারদের সঙ্গে নিয়ে
রাজনীতি করিসনা।
দেশদ্রোহীদের সঙ্গে নিলে
পড়বি মানুষের রোষানলে।
বিচার নিয়ে জনগণ
মানবেনা কোন প্রহসন।”
আরও বিভিন্ন শ্লোগানে সারা চৌহাঁটটা পয়েন্ট মুখরিত। সত্যিই আজকের তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জেগে উঠেছে। সারাদিনের মন খারাপ ভাবটা তখন চলে গেল।
আমার একটাই কথা যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। আমি একজন মুসলমান, তাই বলে কি আমি এক ধর্ষককে মাফ করে দিব? আমি মুসলমান, তাই বলে কি খুনিদের ছেড়ে দেব, মানবতা বিরোধী অপরাধীদের ছেড়ে দিব? না, না, না, কখনো না। শেষে নজরুলের একটা কবিতার পংত্তির কিছু অংশ পরিবর্তন করে বলি,

“রাজাকার তুই বাংলা ছাড়বি কিনা বল?/
কিলের চোটে হাড় করিব জল।”

আসুন একটা কৌতুক শোনা যাক। আমার সম্পূর্ণ লেখায় দোষ থাকতে পারে। কিন্তু, দয়া করে কেউ কৌতুকটায় দোষ খুঁজতে আসবেননা। মনে চাইলে একটু হাসুন।
এক ওয়াজ মাহফিলের সময় এক লোক হুজুরের কাছে দোয়া চেয়েচিলেন, “আল্লাহ যেন তাহাকে পুত্র সন্তান দান করেন।” হুজুর মাহফিলের সবাইকে নিয়ে দোয়া করলেন, “হে, আল্লাহ, তুমি এই ব্যক্তির মনের আশা পুরণ করো। তাকে পুত্র সন্তান দান করো।”
পরের বছর ওয়াজ মাহফিলে হুজুর পুনরায় আসলেন। তখন সেই লোকটি হুজুরের কাছে গিয়ে বলল, “হুজুর এই পর্যন্ত আমার কোন সন্তান হয়নি।” হুজুর চিন্তা করলেন, “আমার দোয়া নাহয় কবুল হলোনা। কিন্তু, অন্তত মাহফিলের এক জনের হলেও দোয়া কবুল হত।”
অনেক চিন্তা ভাবনার পর হুজুর জিজ্ঞেস করলেন, “তুমি কি বিয়ে করেছ?”
লোকটি বলল, “না, আমি বিয়ে করিনি।”
হুজুর হাসতে হাসতে বললেন, “তুমি বিয়েই করনি! তাহলে তোমার সন্তান হবে কিভাবে? আর আমাদের দোয়াই কাজ হবে কিভাবে?”
সাথে সাথে ওয়াজ মাহফিলে হাসির রোল পড়ে গেল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×