কিছু প্রশ্নের উত্তর দিয়ে যান। সবাই তা শুনতে চায়।
যুদ্ধাপরাধীদের বিচার সকলের প্রাণের দাবী। এটা সকল গণ মানুষের দাবী। এই দাবী পূরণের জন্য সবাই আজ রাস্তায়। এই বিচার চাওয়ার জন্য কেউ কোন রাজনৈতিক দলের লেবাস লাগিয়ে এখানে আসেনি। সবাই এসেছে মাতৃভাষা ও মাতৃভূমির টানে। এই গণ আন্দোলনে কোন রাজাকারকেই বাদ দেয়া হচ্ছেনা। এখানে আওয়ামীলীগ, আওয়ামীলীগ বলে চিৎকার করছে না। সবাই এখানে বলছে রাজাকারের ফাঁসি চাই। এখানে কোন রাজাকারকেই ছাড় দেয়া হচ্ছেনা। জাতির এই তরুণ প্রজন্মরা আজ যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়। কিন্তু, কিছু কিছু লোকের কথা শুনে শরীরে জ্বালা ধরে যাচ্ছে। তারা বলছে, “বি এন পি, আওয়ামীলীগ আর বাম দলগুলোতে কি কোন রাজাকার নেই? কেউ তো তাদের বিচার চাইতে আসছেনা। বিচার চাইলে সব রাজাকারের বিচার চাও।”
আমি তাদের বলি, তোমরা শাহবাগ মোড়ে এসে দেখে যাও মানুষের কি দাবী। তোমাদের কাছে যদি মনে হয় আমাদের আন্দোলন সব রাজাকারের বিরুদ্ধে কম হয়ে গেছে তাহলে তোমরাও আসো। তোমরাও এসে যুদ্ধাপরাধীদের বিচার চাও। কিন্তু আমি জানি, তোমরা বিচার চাইতে আসবেনা। কারণ, এই তোমরাই যারা এই কথাগুলো বলছ, তারাই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবীতে হরতাল ডেকেছিলে। দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিলে। তাহলে জাতি তোমাদের কেমনে বিশ্বাস করবে? তোমরা তোমাদের সব পথ বন্ধ করে ফেলেছ। তাই এখন এই সব কথাগুলো বলে বেড়াচ্ছ। তবে মনে রেখ এই তরুণ প্রজন্ম সব গুলো যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় শুনে তবেই ঘরে ফিরবে। তরুণ প্রজন্ম প্রত্যেকটা যুদ্ধাপরাধীদেরই ফাঁসির রায় শুনতে চায়। তাই আর এসব গাল-গপ্প না করে পারলে তোমরাও আসো যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে। তোমরাও শ্লোগান তোল, সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। সৎ সাহস থাকলে চলে আসো গণ মানুষের কাতারে। এসে বিচার চাও যুদ্ধাপরাধীদের। আর এসব নৈরাজ্য সৃষ্টিকারী হরতাল আর ডেকোনা। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শ্লোগান তোল। কারণ, যে রায় হয়েছে আমরা কেউই তা মেনে নিতে পারছিনা। তোমরা এসে আমাদের দল ভারী কর। আসলে এগুলো প্রশ্ন নয়, তরুণ প্রজন্মের দাবী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




