অনেকেই দেখলাম দুইদিন ধরে হুমায়ুন আহমেদকে নিয়ে খুব লেখালেখি করছে। সবাই শুধু হুমায়ুন আহমেদের মৃত্যু নিয়ে ভাবনার কথা লিখছে। সর্বপ্রথম এটা দেখলাম আরিফ আর হোসাইন এর স্ট্যাটাসে। তারপর একই লেখা সবার স্ট্যাটাসে। ব্যপারটা কি? আজ/কাল কি হুমায়ুন আহমেদকে স্মরণ করার মত কোন অনুষ্ঠান আছে? থাকলেও থাকতে পারে।
আমি হুমায়ুন আহমেদের একনিষ্ঠ ভক্ত নই। আমি তার ভালো কাজগুলির প্রশংসা করি এবং খারাপ কাজগুলোকে ঘৃণা করি। বাংলা ভাষার উপন্যাসগুলোতে তার অবদান ভোলার নয়। তেমনি তার চটিগুলোও অনেককে আবার যৌন সুড়সুড়ি দেয়। আধুনিক সকল প্রেমের উপাখ্যান সেই রচনা করেছে। সেগুলো আমি পিথাগোরাস শুধু দেখেই গেছি।
তারপরে আসি তার সকল সায়েন্স ফিকশানগুলোর কথায়। তার দেখানো প্যারালাল ওয়ার্ল্ডের কথাগুলো আমি এখনও ভাবনা করি। আসলেই এরকম চিন্তা করাই বিশাল কিছু। কিন্তু সত্য কথা আমি এই বিষয়ক তার একটি বইও পড়িনি। সেই তুলনায় আমি জাফর ইকবালের সায়েন্স ফিকশানের ভক্ত। কারণ আমি জাফর ইকবালের অনেক সায়েন্স ফিকশান পড়েছি।
তার তৈরি সকল নাটকগুলো অসাধারণ। আমি এক কথায় তার সকল নাটকের ভক্ত। কিন্তু তার তৈরি কয়েকটা আলোচিত মুভিগুলোতে যখন ধর্মীয় চরিত্রগুলোকে খারাপ চরিত্রে অবতীর্ণ করা হয়, তখন ঘেন্নায় আমায় গা রি রি করে। তার সকল কীর্তিগুলোতেই ধর্মকে সূক্ষ্ম খোঁচা দেয়ার চেষ্টা সে করেছে।
আসল কথায় আসি আমি হুমায়ুন আহমেদের অতি অল্পসংখ্যক বই পড়েছি। তা থেকে কোন ভাবেই আমি উনার ভক্ত হতে পারিনি। উনার সায়েন্স ফিকশানের ভক্তও আমি নই। উনার মুভিরও আমি ভক্ত নই। কিন্তু আমি তার তৈরি সকল নাটকের ভক্ত। শুধু তার নাটকগুলোর জন্য আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। পাশাপাশি তার চটিবাজি এবং মুভিগুলোর জন্য তাকে আমি ঘেন্নাভরে স্মরণ করছি।
ধন্যবাদ হুমায়ুন আহমেদ। তোমার সম্পর্কে পিথাগোরাসের এরকম স্বল্পই ধারণা ছিল। সে আসলেই তোমার ভক্ত ছিল, কিন্তু তোমার অসংখ্য কাজকে ঘেন্না করত। এখনও একই কাজ করে যাচ্ছে। কারণ, ধর্মীয় ব্যাপারে কারো সাথে আমার কোন আপোষ নেই। তুমি হুমায়ুনের সাথেও নেই।
বিদ্রঃ হুমায়ুন ভক্তরা ক্ষেপনা। কারণ, উনার হুমায়ুন আজাদ মার্কা কাণ্ডগুলো আমি ভুলতে পারবোনা। হুমায়ুন নাম শুনলেই উভয়ই আমার সামনে ভেসে উঠে।
"প্রসঙ্গ হুমায়ুন আহমেদঃ আমি কেন তার ভক্ত নই"
লেখকঃ তোমার আধাভক্ত পিথাগোরাস (ফেসবুক নিক)
Facebook post link: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


