কে বড়? বঙ্গবন্ধু, জিয়া নাকি নিউটন? এই বিতর্কে যাওয়ার সাহস আমার নেই, কারণ আমি এই তিনজনের একজনকেও দেখিনি কিন্তু লিখার স্বার্থে তাঁদের নাম ব্যবহার করি। সত্য শব্দটির আগে কুৎসিত, অপ্রিয়, নির্মম ইত্যাদি জাতীয় শব্দ গুলো লিখলে এর অর্থটা বিশেষায়িত হয় এবং শুনতে খুব ভাল লাগে, বলতে আরো ভালো লাগে কিন্তু মানতে কি পারি আমরা? এই বিষয়ে লিখতে গেলে শেষ করা যাবে না। কিন্তু একটা বিষয়ে লিখার জন্য খুউব ইচ্ছা করছিল তাই লিখব কিনা সাজেশান চাইলাম একজন নিয়মিত ব্লগার এবং আমার খুব কাছের ছোট ভাই থেকে। সে বলল আমার লিখাটি কেউ বুঝবে না এবং সবাই আবেগ প্রবন হয়ে আমাকে ভুল বুঝবে। আমিও জানি, তাই না লিখে ওই লিখাটির প্রতিফলিত রূপ লিখছি..
ছোট বেলায় বঙ্গবন্ধু, জিয়া এবং নিউটন সবার নাম শুনেছি এবং ফটো দেখেছি কিন্তু কুৎসিত সত্য হল আজ বঙ্গবন্ধু অথবা জিয়ার নাম শুনলে কানে বিষের মত লাগে, চিন্তা করে মনে মনে বলি, "******রা মরেও শান্তি দিয়ে যায় নাই" অথচ ছোট বেলায় এই দু'জনের জীবনী পড়া যায় কিভাবে, কিভাবে তাঁদের জীবনাদর্শে চলা যায় সে চিন্তা করতাম। আর নিউটনের প্রতি ছোট বেলায় যেমন আকর্ষণ এবং শ্রদ্ধা ছিল এখনো ঠিক তেমনি আছে, বদলায়নি চুল পরিমাণও। তাহলে ওই দু'জনের বেলায় এমন কেন?
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত পেপার, পোষ্টার, বিলবোর্ড, টাকা-পয়সা, গান, টিভি, ফেইসবুক এমনকি সামুতেও ওই দু'জনকে এত্তবার দেখতে ও শুনতে হয় যে মাঝে মাঝে আমার ভেতরের আত্মা চিৎকার দিয়ে বলে, "আমাকে জিয়া-বঙ্গবন্ধু থেকে মুক্তি দাও"। দু'জনকে নিয়ে হাজার তর্ক-বিতর্ক। আমি বুঝতে পারিনা কে ভাল কে খারাপ নাকি উভয়ই ভাল নাকি উভয়ই খারাপ? কিন্তু এটা বুঝতে পারি দিন যত যাচ্ছে, তাঁরা দু'জন মানুষের কাছে ততই পঁচে যাচ্ছে।
একটা লোক প্রশ্ন করেছিল, "নিউটনের মাথায় আপেল পরছে, আর সে ভাবছে যে আপেল কেন উপরে গেল না। নিউটন কি সারাজীবন হাগে নাই? যদি হাইগ্গা থাকে তাইলে কেন তার মাথায় আগে এই প্রশ্ন আইল না যে হাগা নিচের দিকে যায় কেন?" এটা লিখার স্বার্থে একটা কৌতুক ছিল। আমাদের চারপাশের এখন বেশিরভাগ জিনিস ই নিউটন বা অন্যান্য বিজ্ঞানীদের বদৌলতে গড়া, তাঁদের নিয়েও অনেক তর্ক-বিতর্ক কিন্তু তাঁদের আমি আগের মতই সন্মান করি।
তাহলে পার্থক্যটা কোথায়?
মিডিয়ার মানুষ যখন সড়ক দুর্ঘটনায় মারা যায় তখন রাস্তা খারাপ,আর অন্যান্য সময় রাস্তা ভাল- সালমান শাহ্ মরে গেছে তাই সে বাংলার সেরা নায়ক, কিন্তু সাকিব খান ভাল না- পিচ্চি হান্নান মারা গেছে তাই সে মনের দিক থেকে ভাল, এলাকার মানুষের উপকার করত কিন্তু যখন বেঁচে ছিল তখন বড় সন্ত্রাসী।
মাঝে মাঝে আমাদের পরিচিত কেউ মারাগেলে আমার এক ঘনিষ্টজন তার নামে এই ভাল বলে যে, সাধারন কেউ শুনলে ভাববে লোকটা নিষ্পাপ ছিল, কিন্তু আমি যখন আমার সেই ঘনিষ্টজনকে মৃত লোকটার খারাপ দিক বলি তখন তার কালো মুখ দেখতে হয়।
সামুর রিপোষ্ট হচ্ছে এমন একটা ব্যপার যে, যারা মিস্ করেছেন তাদের জন্য। সামুতে সমাজের অনেক গুরুত্বপূর্ণ উপেক্ষিত বিষয় নিয়ে আলোচনা হয় যা দেখে আমি সামুতে ব্লগিং করা শুরু করি। কিন্তু খারাপ লাগে বাড়াবাড়ি দেখলে ঠিক যেমনটা ঘটে কোন বাসায় মেহমান গেলে। "ইকটু খেয়ে যান, না না খেতেই হবে, অল্প ইকটু, প্লিজ না করবেন না, সামান্য পরিমান নিন, না খেলে খারাপ লাগবে"।
মনে করিয়ে দিতে চাই অমিতাভ বচ্চনের নাতনীর কথা। বারবার একই ছবি, একই কথা। প্রথম পোষ্ট টা দেখে খুব ভাল লেগেছিল কিন্তু বারবার পোষ্ট দেয়াতে মন থেকে আকাঙ্খা হারিয়ে ফেলেছি, তাকে দেখার আর ইচ্ছা নেই। এখন সে মারা গেলেও আমি ওই পোষ্ট পড়ব না...
মানব বন্ধন প্রথম যখন শুরু হয়, তখন সরকার ওটাকে আমলে নিত কিন্তু এখন দিনে ৩-৪টা মানব বন্ধন হয়, ইস্যু হলেই হল। তাই এখন সরকার মানব বন্ধনের বিষয়টা আমলেই নেয় না। সব জায়গাতে একই অবস্থা।
কেউ মারা গেল, আমার মন খারাপ কিন্তু কালো ব্যাজ নাই তার মানে দাড়ায় আমার কোন শোক নেই, অন্য আরেকজন হাসিখুশি কিন্তু কালো ব্যাজ পরা তার মানে সে খুব শোকাহত।
যদ্দুর আমার ধারণা, আবেগ প্রকাশ করা সম্ভব না। কিন্তু আজকাল আবেগ প্রকাশ হয়! কোন দুঃখের সংবাদ পেলাম আমার কাছে কষ্ট লাগল কিন্তু কিছু করলাম না, অন্য একজন ফেইসবুক, সামু ইত্যাদি যায়গায় লিখল "আমি শোকাহত"।
অর্থ দাড়াল তার আবেগ আছে, আমার নেই।
থাক, আবেগহীন হয়েই না হয় থাকলাম। শেখ সাদী'র কথা খুব মনে পড়ছে, হয়ত তিনি থাকলে গুছিয়ে কিছু বলে যেতে পারতেন আর আমি তো কেবল নতুন একজন ব্লগার...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




