নিখিল বাবু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার একজন কাকা আছে
নিখিল বাবু নাম।
পাঁজিয়া গ্রাামে শ্বশুর কাড়ি
জামলা গ্রামে ধাম
মাথার চুল হালকা তাহার
চাপ চাপ দাড়ি।
চিকন-চাকন গঠন তাহার
চিমটে মারা ভুড়ি
ব্যক্তিত্ব ফলাতে তার
নেইকো জানি জুড়ি।
রাজা-বাদশাহ যেই হোকনা
তার কাছে সব তুড়ি
প্রেমিক হিসেবে আমি জানি
নেইকো তাহার জুড়ি।
তার প্রেমেতে সবাই পাগল
খুকি থেকে বুড়ি
মেয়ে-ছেলেদের হীন বললেও
ওদের পাগল খুব।
ওরা বললেই পেতে দিতে পারে
মৃত্যুর মুখে মুখ
নিজেরে সে চরিত্রহীন বলে
ভাল তবু তার চরিত্র।
বলতে গেলে নেতাদের মত
ফুলের মত পবিত্র
কণ্ঠ তাহার রাজার মত
লৌহ কঠিন হাত।
কোথাও যদি দেখে ত্র“টি
খিঁচিয়ে ওঠে দাঁত
রাজনীতিতে হাত নেই তার
একথা কে বলে।
যখন তখন ঝাঁপ দেয় সে
এদল থেকে ওদলে
পিতৃ ভক্তি মাতৃ ভক্তি
তার ওপর করে কে?
রোগা ছেলেটাই ভক্ত হয় যে
সেকথা আর বলতে!!
সুসময়ে সবাই বন্ধু হয়
এই কথা লোকে কয়।
দুঃসময়েও বন্ধ ছিল তার
গোটা চার-পাঁচ-ছয়
দুঃখ জীবনে কম করেনি
সুখ করেনি তা নয়।
দুঃখ গুলো পার করেছে
সুখতো এরেই কয়
জীবনে তাদেরি জয়গান করে
হীন যারা বলে তাকে।
ভালবাসার অর্থ বোঝেনা
আকুতি তবুও বুকে
ঠাকুর দেবতা বিশ্বাস করে
অবিশ্বাসও করে বটে।
হাতজোড় করে, কিলও দেখায়
যখন যেমন ঘটে
যত লিখে যাই, তবু না ফুরায়
নিখিল বাবুর গল্প।
তার জীবনে আদর্শ অনেক
লিখলাম শুধু অল্প
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।