গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় গ্রামীন ব্যাংকের একটি শাখা পরিদর্শন করতে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও বে¬ইক। সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়ন পরিষদের নানাখী এলাকায় গ্রামীন ব্যাংকের এ শাখাটি অবস্থিত।
গ্রামীন ব্যাংক নানাখী শাখার ব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও বেইক গ্রামীন ব্যাংকের নানখী শাখা পরিদর্শন করতে আসেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ভ্যান মজিনা, গ্রামীন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান, ব্যাংকের আন্তর্জাতিক কর্মসূচী বিভাগের জেনারেল ম্যানেজার জান্নাতুল কাউনাইন উপস্থিত ছিলেন।
বেœইক গ্রামীন ব্যাংকের সদস্যদের ছাগল ও গাভী পালনের খামার ঘুরে দেখেন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কেন্দ্রের পাশেই সদস্যদের আয়োজিত জামদানী শাড়ী, নকশী কাথা, কুটির শিল্প, কাঠের খেলনা, ফুল, সবজি, মিষ্টি, পিঠা মেলা, বাঁশ ও বেতার উৎপাদিত পণ্য সামগ্রীর স্টল ঘুরে দেখেন। এছাড়া গ্রামীন ব্যাংকের সদস্যদের ছেলে মেয়েদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে সাড়ে ১১টা পর্যন্ত তিনি ওই ব্যাংকের শাখায় অবস্থান করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




