আমার ঝড় যদি আমাকে দুমরে মুচরে ফেলে
আকাশের দিকে যায়-
তবে আমি তাকে কবিতা বলবো।
সকালের নরম আলোয় যেখানে
ছায়ারা খুঁজে পায়না অবয়ব
আর পাখিরা রাখে দূভেদ্য স্বরগ্রাম..
সেখানেও ঝড় খুঁজি আমারে ভাঙার
সে যেন অমৃত প্রাণরস অগোছালো অক্ষরের
ছায়ারো আদিম আলোয়
ডুব ডুব খেলে- বুদবুদ
সন্নিকট প্রলয়ে পণয়ের শেষ অস্তরাগ..
শেষ থেকেই শুরু হয়
বিমর্ষ ও বিদ্ধস্ত নাবিক এগিয়ে যায় আরো কিছু ধাপ
আর স্পষ্ট শুনতে পায় ঝড়ের উৎস থেকে আগাম সংবাদ
ভীতির বদলে ভয়াবহ রকম প্রীতির জালে জড়াতে জড়াতে..
প্রথম উড়তে শেখা ঘুড়ির মতোন..
উড়ে ছুটি.. ঝরের হৃৎপিন্ডের দিকে
ঝড়েরও হৃদয় থাকে.. থাকে আকাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




