সাদা পৃষ্ঠাগুলোর প্রাণপাত করতে করতে এগিয়ে চলি
কুমারী কাগজেরা কুমারীত্ব হারায়
কি সব আবোল তাবোল... অযথা...!
শেষ টেন ধরে বাড়ি ফিরে যাই
স্টেশনের পেছনের জঙ্গুলে বটগাছটায়
কে যেন বাঁশের বাঁশি বাঁজায়...
মেঠো পথে যেতে যেতে
জ্বোনাকিদের আলোর মায়াজালে স্নান করতে করতে
আরো নিঃসঙ্গ হয়ে উঠি
এছাড়া...
কাগজের কাছে আমার আরো কিছু বলার থাকে
ৃৃকোন ছন্দমাত্রা কবিতার আগুনের ফুলকি নয়
কোন সুর সুবাসে বসন্তের ঢেউ লাগা দোলা নয়
আমার বলার থাকে- কিছু পকট অনুভূতির রং,
কিছু বিভৎস সত্য, কিছু কুৎসিত সুন্দর ।
ঘুমন্ত বালকেরা বলাকার ডানার শব্দে-
বিচ্ছিন্ন সব স্বাপ্নিক মিথ্যার জালে
জেনে বুঝেই নিজেকে করে সমর্পন..
বালিকারা ঘুমের মধ্যেও স্বপ্নে সাঁজায় সাজঘর
আর তাদের কিচেনে বিরামহীন সেদ্ধ হতে থাকে- হৃদয় ও আবেগ..
ছকের খেলায় সর্বস্ব সংসার.......!
আমি জানিনা কোন অমৃত রসায়ন সন্ধান
স্থিতির মধ্যেও গতি খুঁজে খুঁজে
আরো দিঘল করি উন্মাদনার জাল।
সুখ আথবা দুঃখ আথবা স্বপ্ন অথবা জীবন
এসবের সঙা বা সীমা- ভুলেও খুঁজিনি কখনো...
এক পোচ রহস্যময় রঙের মতো
সেখানে কেবল কবিতাদের বসবাস...
ক্ষুদার্ত সিলভার ফিসেরাও অপেক্ষা করে
একদিন তারা হজম করে ফেলবে- কবিতার প্রত্যেকটা অক্ষর..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




