somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাম নেতৃত্ব, আওয়ামী নাটক ও শাহবাগ আন্দোলনের ভবিষ্যত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শাহবাগের বর্তমান বিপ্লবটি আসলে কোন পথে যাচ্ছে ? এ বিপ্লবটি কি সত্যিই নির্দলীয় ভূমিকা নিতে পারবে? এ বিপ্লবটি কি ইতিমধ্যে নির্দলীয় অবস্থানেই আছে, নাকি সত্যিই কোনো রাজনৈতিক দলের পদলেহনকারী নাটকে পরিনত হচ্ছে , এ প্রশ্নের উত্তর পাওয়া জরুরী।
নিসন্দেহে এই বিপ্লব একটি গনজাগরনে রুপ নিয়েছে। আর দেশের পূর্বের অনেক গনজাগরনের মত বর্তমান গনজাগরনটিও বামদের তত্ত্বাবধায়নে শুরু হয়েছে। বামদের পূর্বপর্তী প্রায় সব আন্দোলনের ফসল কিন্তু ঘরে তুলেছে দুটি দল , হয় আওয়ামী লীগ , না হয় বিএনপি। এখন কথা হ্েচ্ছ বর্তমান এই গনজাগরনের ফসল কি হবে। আর কারা এর পৃষ্ঠপোষকতা করছে। সত্যিকারের বাম যারা তারা আমার কথায় একমত হবেন যে ইতিপূর্বে বিশ্বব্যপী সকল সফল বাম আন্দোলনগুলো ছিল রাষ্ট্রিয় শক্তির বিরুদ্ধে। বিপ্লব যদি বলি, ইংরেজীতে যাকে রেভ্যুলেশন বলা হয়, বা আমাদের বর্তমান আন্দোলনে গনজাগরন বলা হচেছ এগুলো কখোনো রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় হয় না। পুলিশ পাহারা নিয়ে দেশের জাতীয় সংসদের বা সরকারের সমর্থন নিয়ে বিপ্লব হয় না।
যারা মুলত সরকার বিরোধী শক্তি , প্রধান বিরোধী দল, দেশের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপি এটাকে দলিয় নাটক বলছে। তারা বলছে এর খুব স্পষ্ট কিছু কারনও দেখানো হচ্ছে। তার মধ্যে রয়েছে ক্ষমতাসীন দলের যারা চিহ্নিত রাজাকার তাদের ব্যপারে গনজাগরন কোনো কথা বলছে না। এমনকি তারা সেটা শোনার জন্য প্রস্তুতও না।
সরকারী পেটোয়া বাহিনী , ছাত্রলীগ সবসময়ই এই গনজাগরনে বামদের পাশে ছিল। এদিকে মিডিয়ার ভাল প্রচারনার কারনে হাজার হাজার সত্যিকারের নিরীহ জনতা সেখানে আন্দোলনে একাত্মতা ঘোষনা করছে। কিন্তু তারা স্পষ্ট ধারনা পাচ্ছে না যে এটা যদি নির্দলীয়ই হবে তবে কেন সেখান থেকে কেবল জামাতের রাজাকারদের বিচার চাওয়া হচ্ছে। কেন স্পষ্ট করে বামদের বহুল পরিচিত নাচ আর গানের মাধ্যমে সকল রাজাকারের বিচার চাওয়া হচ্ছে না।
আমি বিশ্বাস করি যে বর্তমান গনজাগরনটি কেবল কাদের মোল্লার ফাঁসির দাবিতে নয়, বরং সকল যুদ্ধাপরাধীর ফাঁসী বা অপরাধের ধরন অনুযায়ী শাস্তি কাম্য। কিন্তু সেই জনদাবিটিই শাহবাগে অনুপস্থিত।
ছাত্রলীগের হামলায় একজন বিপ্লবী আহত হলেও সরকারী হস্তক্ষেপে সেই বিপ্লবীর যে মুল রাজনৈতিক দল সিপিবি , তারা চুপ আছেন। চুপ আছেন দুটি কারনে, এক. এভাবে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করলে তাদের দলিয় পরিচয় আর গোপন থাকত না। আর দুই. হচ্ছে সেটা সরকারের বিরুদ্ধে যেত। এখন কথা হচ্ছে সরকারকে সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য কি কোনো গনজাগরন হতে পারে?
শাহবাগে যত নিরীহ ও নির্দলীয় লোক এই জাগরনে যোগ দিয়েছেন, তাদের কেউ কোনো বাম দলের আহ্বানে সেখানে যান নি। তারা গিয়েছেন তাদের প্রানের দাবিতে ও ব্লগারদের আহ্বানে। কিন্তু যে কোনো কারনেই হোক সেই আন্দোলনের স্টিয়ারিং এখন বামদের হাতে। তাতেও কারো আপত্তি নেই। কারন ব্লগারদের মধ্যেই অনেকে বাম ঘরানার আছেন। এবং এ ধরনের একটি জাগরনের আন্দোলন পারিচালনার জন্য ন্যুনতম সাংগঠনিক শক্তির দরকার ছিল। সেটা বামরা দিলে তো আন্দোলনের সবারই খুশি হওয়ার কথা। যদিও কিছু বাম দলও আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। তদুপরি এখন সেই সব দলে রাজাকার টাইপের তেমন কেউ নেই। বরং রাজাকার আছে বিএনপি ও আওয়ামী লীগে। সেই সব রাজাকারই আবার যুদ্ধাপরাধী না। তবে তো তালিকা বেশ শর্ট। কেন এক কম সংখ্যক যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া হচ্ছে না? মুল দাবি বাদ দিয়ে আন্দোলন ভিন্ন মোড় নিচ্ছে না তো? আন্দোলনটা কি কেবল কাদের মোল্লা কেন্দ্রীক? আন্দোলন থেকে কেবল জামাত , বা জামাতের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষেদগার করা ছাড়া আর তো কোনো দাবি তোলা হচ্ছে না।
কথা হল , যদি কেউ সকল রাজাকারের বিচার চান, মানে জামাত, বিএনপি ও আওয়ামী লীগ তবে তাকেও রাজাকার বলা হচ্ছে। ব্লগে ছাগু খেতাব দেয়া হচ্ছে। এর ফলে যাকে তাকে রাজাকার বলে বিষয়টিকে হালকা করে দেয়া হচ্ছে। এই বামরা একমাত্র তারাই স্বাধীনতার ধারক ও বাহক বলে নিজেদেরকে দাবি করতে পারেন না। সেই দাবি আসলে কেউই করতে পারে না। বামদের মধ্যে মুল যে সমস্যা তা হল তারা আজীবনই কিছুটা ফ্যাসিবাদি। একজন ক্ষমতায় গেলে কখোনোই আর ক্ষমতা ছাড়তে চাননি। ইতিহাসেও না আর বর্তমানেও না। সেই রুপও এই আন্দোলনে মানুষ দেখতে চায় না। আর যাকে তাকে যখন তখন রাজাকার বলাও আর যাবে না। রাজাকার একটা ঘৃন্য শব্দ। এটা খালি খালি কাউকে বলার কোনো কারন নাই। আর কাদের সিদ্দিকীর মত মুক্তিযোদ্ধা যখন আওয়ামী লীগের সমালোচনা করে তখন তাকেও রাজাকার বলা হয় । কাদের সিদ্দিকীকে বাদ দিলে এদেশে মুক্তিযুদ্ধই থাকে না। রাজাকারদের বিচার চাওয়া মানে কি মুক্তিযোদ্ধাদের অসম্মান করতে হবে? শাহবাগের মোড়ে বীর মুক্তিযোদ্ধা একে খন্দকার , মেজর জিয়াউদ্দিন, বা মেজর জেনারেল শফিউল্লাহ বীর বিক্রম এর মত মুক্তিযোদ্ধারা যাওয়া সত্ত্বেও তাদের অবহেলায় পাশে দাড় করিয়ে রেখে একজন অখ্যাত ব্যক্তিকে মুক্তিযোদ্ধা সাজিয়ে শাহবাগে জাগরন এর চেষ্টা কতটা সমীচিন সেটাও জনগন বিবেচনা করবে।
শেষ কথা হল যদি আন্দোলনটি সত্যিই নির্দলীয় রাখতে হয় তবে মুখে শুধু বললে তো হবে না, কাজেও দেখাতে হবে। আর সেই সাথে দয়া করে যাকে তাকে রাজাকার বলা আর মুক্তিযোদ্ধাদের অপমান করা থেকে দ্রুত দুরে সরে আসতে হবে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×