বিয়ে বা অন্য যে কোনো উৎসবে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া কুকুরের সাজসজ্জার ব্যবস্থায় এবার এগিয়ে এসেছেন এক জার্মান নারী।
নিকোল-জুলিয়ানা স্ক্রেই-জ্যাকোবি নামের ঐ নারী স�প্রতি কুকুরের পোশাকের একটি দোকান খুলেছেন। তার দোকানে কুকুরের জন্য ব্লাউজ, অ্যাপ্রোণ ও অন্তর্বাসসহ ঐতিহ্যবাহী সব পোশাক রয়েছে।
তাছাড়াও তার দোকানে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত পুরুষ কুকুরের জন্য টাইসহ নৈশভোজের কোট এবং নারী কুকুরের বিয়ের পোশাক ছাড়াও বিয়ের কনেসঙ্গী কুকুরের পোশাকও রয়েছে।
স�প্রতি 'জার্মানির নেক্সট ডগ মডেল' প্রতিযোগিতায় জ্যাকোবির কুকুর 'এমিলি' সবচেয়ে সুন্দর পোশাকের জন্য প্রথম পুরস্কার লাভ করেছে।
তার এ কুকুরটি খুব শিগগিরই বিয়ের কনেসঙ্গী কুকুরের জন্য তৈরি পোশাক পরতে যাচ্ছে।
৩৬ বছর বয়সী জ্যাকোবি বলেন, "আমি অক্টোবরে বিয়ে করতে যাচ্ছি এবং এমিলি বিয়ের কনেসঙ্গী হবে। তাই তার পোশাকটিও যথাযথ হওয়া চাই।"
কুকুরের সাজসজ্জায় তৈরি তার এ সব পণ্য মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান তিনি।
কুকুরের জন্য উৎসবে যোগ দেওয়ার উপযোগী পোশাকের চাহিদা বেশি বলেও তিনি বলেন।
কুকুরকে সঙ্গে নিয়ে মানুষজন রেস্তোরাঁয় গিয়ে একলা একলা খাবে, তাতো হয় না। তাই চতুষ্পদ এ প্রাণীর জন্য একটা খাদ্য তালিকা প্রস্তুত করারও আশা প্রকাশ করেছেন জ্যাকোবি।
তিনি বলেন, "আমি কুকুরের জন্য একটা খাদ্য তালিকা প্রস্তুত করতে চাই যাতে মালিকদের সঙ্গে
রেস্তোরাঁয় গিয়ে তারাও খেতে পারে।"
আলোচিত ব্লগ
জুলাই জঙ্গী

শেখ হাসিনার সাথে মূলত প্রতারণা করা হয়েছে।
প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সাথে। জুলাই জঙ্গীরা নিজেদের জুলাই যোদ্ধা ভাবে। যুদ্ধ কার সাথে করেছে? যুদ্ধ করেছে, পুলিশদের সাথে। তারা পুলিশ হত্যা করেছে।... ...বাকিটুকু পড়ুন
এই রাতে চাই কিছু আত্মহত্যা আর অ্যালকোহল

বনলতা সেন যারা দেখতে এসেছিল, তারা অনেকেই শেষ করে বের হন নি। প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই একটি পরিবার চলে যায়। তারা সম্ভবত বনলতা এক্সপ্রেস মনে করে দেখতে এসেছিল।... ...বাকিটুকু পড়ুন
বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....
বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন
জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন
আজ ঈদের দ্বিতীয় দিন

হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।