যখন স্কুলে পড়তাম , খুব ভোরে তোপধ্বনি শুনে আর এক মুহুর্ত বিছানাই থাকতে ইচ্ছা করত না । ষ্টেডিয়ামে পুলিশ বাহিনী কে সামনে রেখে মার্চ-পাষ্ট করতে করতে একদিনের জন্য সত্যিকারের মুক্তিযোদ্ধা বনে যেতাম।
অভিনয়ে অভিনয়ে প্রদর্শিত হত টিক্কা খান , রাও ফরমান আলী দের বিতাড়ণের দৃশ্য।বীরঙ্গনা , ধর্ষিতা ছোট্টমনিরা মুখে থুথু ছিটিয়ে প্রতিকী গোলাম আজম , কামারুজ্জামানদের অপমান করত মাঠ ভর্তি দর্শকের সামনে ।শরীরের ছেঁড়া - ফাটা জায়গায় ফের বেয়নেট দিয়ে খুচিয়ে খুচিয়ে রক্ত রঙের জলকেলী ও খাকী গোঁফ-ওয়ালাদের নির্মমতার সে সীমা আমাকে আচ্ছন্ন করে রাখত সারাটা দিন ধরে।
বাড়ি এসে দেখতাম সেমাই রান্না হয়েছে , মাংসের মো মো গন্ধে ভরে গেছে আমাদের অশান্তির উঠান।
পাকি দুঃশাসনের রক্তিম ইতিহাস ও এক্ষণে উদ্যত বর্গীর পুনরাক্রমণের দৃঢতা ও দর্শন, দূঃস্বপ্নে দেখা সেই যোনি ব্যবসায়ীর মতই ফ্যাকাশে হয়ে যাক।শহীদদের রক্তস্নাত রক্তিম সূর্যের আভা , বিপ্লবের মন্ত্রে বিদ্যুতায়িত হোক ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে।
সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


