এই ব্যাপার গুলা প্রতিনিয়ত ঘটবে কেন?
কাল বনানি যাচ্ছিলাম , যথারিতি ভাঁড়া দশ টাকা নাকি আট টাকা এই নিয়ে বেঁধে গেল ক্যাচাল।
একপর্যায়ে অফিস ফেরত মধ্যবয়সী এক ভদ্রলোক , বইয়ের বাইরের ভাষা ব্যাবহার করতে শুরু করে দিলেন। বাসের ভিতরে বসে থাকা স্কুল ড্রেস পরিহিত একটা মেয়ে লজ্জায় মুখ ঢেকে ফেলল। আর অভ্যস্ত আমি মনে মনে হাতে তালি দিতে থাকলাম।
চুল দাঁড়ি কামানো অনেকেই কন্ট্রাকটরের বাপ মা এবং জাত নিয়ে প্রশ্ন তুললেন।একজন বললেন চেহারা দেখে মুখে পিঃ করতে ইচ্ছা করে। অট্টহাসিতে ফেটে গেল বাসের কামরা।
গালি গালাজের এক পর্যায়ে ভদ্রলোক কন্ট্রাক্টার কে থাপ্পর দিয়ে দিলেন। এতে অনেকের বাহবা পেলেন। কন্ট্রাক্টরের লাল চোখ কী যেন ইঙ্গিত দিল। একপর্যায়ে আমার চোখ ও ঝাপসা হয়ে গেল।
আমাদের সমাজ টা আসলে খারাপ মানুষে ভরে গেছে। এত গুলা খারাপ মানুষ একসাথে থাকে কি ভাবে?
অফিস ফেরত মানুষ গুলাকে আর ভালো মনে হয় না । দু-এক টাকায় কী আসে যায় জানি না, কিন্তু এই অস্থিরতা রোধে সরকার দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিবে এটাই আমার প্রত্যাশা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


