somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের সেরা ২২ জন তরুণের অনুপ্রেরণার গল্প নিয়ে `দেখা হবে বিজয়ে`

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তারুণ্যের স্বর্ণযুগ চলছে বাংলাদেশে। বলা হচ্ছে, সতের কোটি মানুষের মধ্যে প্রায় ষাট ভাগের অধিক তরুণ সমাজ দেশে। তারুণ্যের হাতছানিতে সবুজ বাংলাদেশের মাটি দিন দিন উর্বর হয়ে উঠছে। তরুণরা শুধু চাকরির জন্যে বসে নেই। সৃজনশীল কর্মকাণ্ড দিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করে চলেছে।

লেখালেখি, উদ্যোগ, খেলাধুলা, ইনোভেটিভ কাজ, গবেষণা প্রতিটি ক্ষেত্রে দেশর তরুণদের সংস্পর্শে নতুনত্বের ছোয়া লাগছে। এমন কিছু তরুণ আছেন যারা সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করছেন এবং এগিয়ে নিচ্ছেন দেশকে। এতো বেশি সম্ভাবনাময়ী তরুণদের মধ্য থেকে সেরা তরুণ নির্ধারণ করা অনেক কঠিন। তবুও অনেকে এই কাজটি করছেন। তরুণদের সৃজনশীলকর্মে প্রেরণা যোগাতে নানা সংগঠন তরুণ উদ্যোক্তা, লেখক, গবেষক বাছাইয়ের মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি দিচ্ছেন।

বিভিন্ন ক্ষেত্রের এমনই ২২জন দেশসেরা তরুণের প্রেরণার গল্পের সম্মিলিত প্রয়াস হলো ‘দেখা হবে বিজয়ে’ বইটি। তরুণদের নিয়ে এই বইটি সম্পাদনা করেছেন তরুণ সাংবাদিক ও সংগঠক আহসান রনি। প্রকাশ করছে ‘সাহস পাবলিকেশন্স’। ২২জন তরুণের অনুপ্রেরণার গল্প নিয়ে এই বই সাজানো হয়েছে বলে জানালেন বইটির সম্পাদক রনি।

তিনি বলেন, “বর্তমান বেশিরভাগ তরুণ নানা কারণে হতাশায় ভোগে। জীবনের নানা ক্ষেত্রে প্রতিটি মানুষেরই অনুপ্রেরণার দরকার হয়। কিন্তু অনুপ্রেরণা দিতে পারা খুব কষ্টকর কাজ। তাই সেই চ্যালেঞ্জ নিয়ে চেষ্টা করেছি আমাদের আশেপাশে কিছু উদ্যমী তরুণের গল্পের মাধ্যমে সকল তরুণদেরকে অনুপ্রাণিত করতে।’’



এরই মধ্যে অমর একুশে বইমেলায় ‘দেখা হবে বিজয়ে’ বইটি পাওয়া যাচ্ছে। ১০ই ফেব্রুয়ারী শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনের সেমিনার রুমে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

যাদের গল্প বইটিতে স্থান পেয়েছে তারা হলেন, টেন মিনিট স্কুলের উদ্যোক্তা আয়মান সাদিক, তরুণ নারী উদ্যোক্তা, তানিয়া ওয়াহাব, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড এর কো-অর্ডিনেটর বায়েজিদ ভুইয়া জুয়েল, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী ও গবেষক সওগাত নাজবিন খান, হিরোজ অব ৭১ এর ডেভেলপার মাশা মুস্তাকিম, নৃত্যাশিল্পী পুজা সেনগুপ্ত, বাংলাদেশ প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মুহসীন, তরুণ ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসী, বাংলা উইকিপিডিয়া’র প্রশাসক নুরুন্নবী চৌধুরী (হাছিব), গ্রিন সেভার্স এর উদ্যোক্তা আহসান রনি, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, দুরবীন ল্যাবস এর সিইও মোহাম্মদ আদনান, তরুণ সমাজকর্মী ইফরিত জাহিন কুঞ্জ, শিশুদের জন্য ফাউন্ডেশন এর সংগঠক মুঈদ হাসান তড়িত, টরেন্টো ফিল্ম স্কুলের শিক্ষার্থী, সাংবাদিক, উপস্থাপক ও গবেষক মাহবুবুল হক ওসমানী, মিডিয়াকর্মী ও গবেষক জাহিদ হোসাইন খান, সাসটেইনেবল ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট এর প্রতিষ্ঠাতা সৈয়দা নিশাত নায়লা, তরুণ সংগঠক ও উদ্যোক্তা আবুল হাসনাত সোহাগ, তরুণ মূকাভিনয় শিল্পী মীর লোকমান, তরুণ নারী সাংবাদিক ও উদ্যোক্তা ইফফাত ই ফারিয়া, ইউনিভার্সাল পিস ফেডারেশন বাংলাদেশের কো-অর্ডিনেটর ইমরান আহসান, ইউসি ব্রাউজার বাংলাদেশের অ্যাম্বাসেডর মীর রাসেল।

বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং শুভেচ্ছা বাণী দিয়েছেন করেছেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মো: মফিজুর রহমান।

আ আ ম স আরেফিন সিদ্দিক বই সম্পর্কে বলেন,‘‘তরুণরা স্বপ্ন দেখে। তারা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যায়। তরুণরা যদি তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখে তাহলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তরুণদের অনুপ্রেরণার এই বইটি তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে আমি মনে করি।’

মাত্র ১৫০ টাকা দামের বইটি সংগ্রহ করতে চলে আসুন বইমেলার ৩৬৯ নাম্বার স্টলে অথবা ঘরে বসে পেতে ক্লিক করুনঃ রকমারি ডট কম থেকে কিনুন
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×