একবার ভাবুন তো….শিশুরা নিষ্পাপ এ কথা আমরা সকলেই কমবেশি জানি বা মানি। পাপ বা পূন্য নিয়ে নয়। পাকিস্তানের পেশওয়ারে যা হল তার জন্য কি আর বলবো। বিশ্ববাসীর সাথে আমিও হতবাক, একি পাকিস্তানিরা অসভ্য বর্বর এ কথা সকলের জানা,তাই বলে এরকম ঘটনা..এ কেমন প্রতিশোধ এ কেমন ধর্মের শিক্ষা এ কেমন জাতি…? আমরা যখন বিজয়ের ৪৩ বছর পার করছি আনন্দঘন উৎসবে, আমোদে..ঠিক তখন পেশওয়ারে…? এই প্রথম পাকিস্তানের জন্য মর্ম বেদনা অনুভব করি। তাদের প্রতি করুনাও জাগে মাঝে মাঝে। এরা সভ্য হউক অন্তত নিজেদের জন্য নয় অন্তত পৃথিবী বাসির জন্য। ঘটনাটা শোনার পর মনের ভেতর একটা প্রশ্ন উকিঁ দেয়..যারা একুশ শতকে নিজ দেশের, নিজ জাতির, নিজ ধর্মের শত শিশুকে হত্যা করতে পারে তারা ১৯৭১ সালে কি করেছে? অথচ কিছু পাকি দালাল আছেন যারা খুড়া যুক্তির কথা বলে..কিন্তু বাস্তবতা হচ্ছে অমোঘ সত্যের জন্য যুক্তির প্রয়োজন হয় না..যুক্তি দিয়েই তার জন্ম। আমাদের স্বাধিনতা ও ত্রিশ লক্ষ বীর শহীদের আত্মা ধর্মের চেয়েও পবিত্র। পাকিস্তানের সকল নিহত শিশুদের প্রতি সমবেদনা । আমরা বাংলাদেশিরা ভাল আছি হাজার সমস্যা মাঝে, আমরা তোমাদের চেয়ে সভ্য, আমাদের মহান বীর মুক্তিযোদ্ধাদের হাজার সালাম তোমরাই আমাদেরকে এই পাপের হাত থেকে রক্ষা করেছে ৪৩ বছর আগে পাকি হায়ানাদের অন্যায় অসভ্য আচরনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে। শিশুরা হউক পাকিস্তানি, হউক ইসরাইল,, হইক যে কোন দেশের যে কোন মতের তার বাঁচার অধিকার সর্বাগ্রে…।
সাবধানের মার্ নেই
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।