somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যত দোষ নন্দ ঘুষের

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুতেই সবার কাছে আমার সহজ স্বীকারোক্তি, আমি কোন ধর্ম বিদ্বেষী, সাম্প্রদায়িক বা অন্ধ সমালোচকদের কাতারে নিজেকে শামিল করতে চাই না। এই লিখাটা কোন সম্প্রদায় বা ধর্মকে কটাক্ষ বা আঘাতের নিমিত্তে নয়। এই লিখাটা মুলত অসাম্প্রদায়িকতার মুখোশে থাকা সাম্প্রদায়িক দাঙ্গার মুল হোতা রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং সমালোচক সম্প্রদায়ের উদ্দেশ্যে।
সংখ্যালগু, সংখ্যাগুরু এই দুই শব্দের মাধ্যমে আমরা নিজেদেরকে এমন দুইটা সাংঘর্ষিক অবস্থায় ফেলেছি যে যত দোষ নন্দ ঘুষের। সাম্প্রদায়িকতার নগ্নরূপটি দেখা যায় যখন কোন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান মেয়ে মুসলিম সম্প্রদায়ের কারো দ্বারা ধর্ষিত হয়। তখন বিভিন্ন তথাকথিত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমালোচক এবং মানবাধিকার সংগঠংনগুলোর রক্তচক্ষু গিয়ে পড়ে ইসলাম ধর্মের উপর। ধর্ষককে একটি ধর্ম বা জাতির মধ্যে ফেলে এ নিয়ে সংখ্যালগু নির্যাতন নামে বিশাল কলাম, মানববন্ধনের মাধ্যমে নিন্দার ঝড় তুলে কিছু সস্তা প্রশংসা কুড়ানোই যেন তাদের আত্মতৃপ্তি। উগ্র ধর্মপন্থী অসাধু চক্র এইসব ঘটনাকে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে যখন কোনো মুসলিম মেয়ে অন্য ধর্মাবলম্বি দ্বারা ধর্ষিত হয় তখন এইসব মূখোশধারী শয়তানেরা মূখ লুকায়। এই ঘটনাকে সর্বোপরি একটা বিচ্ছিন্ন ও সাধারণ অপরাধের কাতারে ফেলে ধামা চাপা দেয়া হয়। সম্প্রতি পরিমল, পোদ্দার, বাসুদেব কুমারদের মত কুলাঙ্গার, নরপিশাচদের হাতে নারী ধর্ষণের ঘটনা তারই উৎকৃষ্ট প্রমাণ। পরিমল বা পোদ্দারের ঘটনাকে কেউ সংখ্যাগুরু নির্যাতন বলেনা? এই সময় ঐ সব কুলাঙ্গার লেখক ও মানবাধিকার সংগঠনগুলোর মূখে কুলুপ এঁটে যায়। ফিলিস্তিনে যখন প্রতিবছর হাজার হাজার মুসলমান হত্যাসহ বিভিন্ন নির্যাতনের স্বীকার হয় অথবা মায়ানমারে যখন সাম্প্রদায়িক দাঙ্গার নামে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা ও দেশচ্যুত করা হয় তখনও কিন্তু এইসব সংগঠনগুলো নীরব ভূমিকার মাধ্যমে তাদের বিচক্ষণতার পরিচয় দেয়। তার মানে এই সব সংগঠনগুলোর কর্মকান্ড কি শুধুই একটা সম্প্রদায়ের বিরুদ্ধে? দায়িত্ব ও অধিকারের ব্যপারে এইসব সংগঠনগুলো কতটা স্বচ্ছ?
ধর্ষণসহ সব অপরাধই ধর্মের ভাষায় পাপ। আর আমার জানামতে কোন ধর্মেই পাপকে সমর্থন বা উৎসাহিত করা হয় না। বরং পাপের শাস্তি বিধান রয়েছে। তাহলে কেন পাপের দোষ পাপীকে না দিয়ে ধর্মের উপর এবং তার অনুসারীদের উপর বর্তায়? এইসব অন্ধ দৃষ্টিভঙ্গির কারণেই সাম্প্রদায়িক দাঙ্গার মত গর্হিত কর্মকান্ড সংগঠিত হয়। একটা জোকস মনে পড়ে গেল। ভগবান কখন সবচেয়ে নারাজ হন জানেন? যখন কোনো ধর্ষিতার মা বলে “ হে ভগবান এইটা তুমি কি করলা?” । বিশ্বজিত হত্যা বা ধর্ষণ কোনো সংখ্যালগু, সংখ্যাগুরু নির্যাতন নয় আইনি ভাষায় এগুলো অপরাধ আর ধর্মের ভাষায় অমার্জনীয় পাপ যা ধর্ম কখনো সমর্থন করে না। কোনো সম্প্রদায়কে দোষ না দিয়ে ধর্ম, মত নির্বিশেষে সবাইকে এইসব পাপীকে শাস্তি দানের আন্দোলনে শামিল করতে হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×