somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে দেশি চিনেনা, সে লেয়ারও চিনেনা

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগের কথা, আমাদের বাসায় আমার খালা আর খালু বেড়াতে এসেছিলেন। খালু আবার দেশি মুরগী ছাড়া খান না। আম্মা আমাকে দেশী মুরগী আনতে বাজারে পাঠালেন। ছোটবেলা থেকেই আমি ভিডিও গেমসে উস্তাদ। “ডাবল ড্রাগন” খেলতে গেলেই গেমসের দোকানে একটা চাপা আতঙ্ক থাকতো। প্রতিদ্বন্ধীদের রাম রাম অবস্থা। বাজারের পাশেই ছিল গেমসের দোকানগুলো। সেদিন গেমসের দোকানে ঢুকেই তুলনামুলক বাঘা বাঘা প্রতিদ্বন্ধীদের দেখা পেয়ে গেলাম আর দেশি মুরগী কেনার টাকা দিয়ে খেলা শুরু করে দিলাম। কিছুক্ষণ খেলার পর দেখলাম যে টাকা আছে তাতে দেশি মুরগী কেনা সম্ভব না, ব্রয়লার কেনা সম্ভব!! কিন্তু ঐ মুহুর্তে খেলার যা অবস্থা খেলা ছেড়ে চলে আসলে ইজ্জতের রফাদফা হয়ে যাবে। তাই খেলা চালিয়ে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম ওমা অবশিষ্ট টাকা দিয়ে ত ব্রয়লারও কেনা সম্ভব না!! অনেক দোকান ঘুরাঘুরি করেও ঐ টাকা দিয়ে দেশি বা ব্রয়লার মুরগীর জীবাশ্মও মিলল না। ততক্ষণে আমার সব ইন্দ্রিয় উন্নত উত্তমমাধ্যমের ব্যাকুল প্রহর গুনছিল। একটা দোকানের পাশে দাঁড়িয়ে যত দোয়া মনে আছে ঝপতে লাগলাম। হঠাত দোকানদার আমাকে ডেকে বললঃ মুরগী লাগবে?? আমি মাথা নেড়ে হ্যা সুচক জবাব দিলাম আর অবশিষ্ট টাকার পরিমাণ বললাম। সে বললঃ এই টাকা দিয়ে শুধু লেয়ার মুরগী পাব। অনেকটা আশ্চর্য্য হয়ে জিজ্ঞেস করলামঃ লেয়ার মুরগী আবার কি? দোকানি বললঃ এটা ডিম পাড়া মুরগী, মাংস একটু শক্ত। আনন্দে আত্মহারা হয়ে মনে মনে ভাবলাম এইটাই ত আমার চাই। দেশি মুরগীর মাংসও একটু শক্ত হয়। ড্রেসিং করে নিয়ে গেলে কোন বাপের চেনার সাধ্য নাই এইটা লেয়ার না দেশি? যেমন ভাবনা তেমন কাজ। খাওয়া দাওয়া শেষে আমার খালু মুরগী আর আমার ভুয়সী প্রশংসা করে ভাসিয়ে দিল। সেদিন একটা জিনিস হাড়ে হাড়ে বুঝলামঃ “যে দেশি চিনেনা সে লেয়ারও চিনেনা”।

আমাদের রাজনৈতিক দলগুলোর অবস্থাও আমার খালুর মত। দেশের মানুষকে না বুঝে তারা শুধু জোর গলায় বলেঃ জনগন আমাদের সাথে, বিদেশিরা আমাদের সাথে। হেনতেন!! বুদ্ধি হওয়া থেকে আজ পর্যন্ত কখনো কোন দলকে দেখিনি দুয়েকটা সমস্যাকে প্রাধান্য দিয়ে তার স্থায়ী সমাধানের প্রক্রিয়া সম্বলিত কোন নির্বাচনী ইশতেহার দিতে। উনারা সবাই “সুপার হিউমেন”। বাংলাদেশ সৃষ্টি থেকে আজ পর্যন্ত সব সমস্যার সমাধান সম্বলিত আয়ুর্বেদিক এক নির্বাচনী ইশতেহার দিয়েই ওনারা সমৃদ্ধি, প্রগতি, দিন বদল আর দেশ, মানুষ বাচিয়ে একাকার করে ফেলেন। ওরে ঘচু রাজনীতিবিদ আমরা শান্তি চাই!! তোদের ওইসব ক্ষমতা পরিবর্তনে আমাদের দুইটাকা পরিমাণ সাদৃশ্য লাভ এখনো পর্যন্ত চোখেও পড়েনি। আমাদের সাদৃশ্য কোন লাভ দেখাতে চাইলে আগে দেশের মানুষকে বুঝ আর দিন থাকতে দিন বদল কর। দেশ-জাতির দুর্দশার রাতে দিন বদল করে লাভ নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×