somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতিবিরুদ্ধ

০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোরবেলায় গ্রামে এসে যখন বিছানায় শুয়ে দু-চোখ বুঝলাম, শুরু হলো হৃদয়ে প্রেমের উস্কানি দেওয়া ফাল্গুনের বৃষ্টি, বৃষ্টির শব্দ শুনতে শুনতে মোহের মতো ভালোলাগায় বুঁদ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল কোকিলের সুমিষ্ট কণ্ঠস্বর শুনে; সঙ্গে টিয়া, দোয়েল, টুনটুনি, চড়ুইসহ নানা পাখির সঙ্গত। নাগরিক জীবনে পর্যাপ্ত পাখির ডাক শুনতে না পাওয়ার অভাব ওরা যেন এক সকালেই পুষিয়ে দিতে চাইল! হঠাৎ পাশের বাড়ি থেকে ডেকে উঠল একটা ছাগল, ‘ম্যাঁ অ্যাঁ অ্যাঁ....ম্যাঁ অ্যাঁ ম্যাঁ অ্যাঁ........!’

পাখিদের সুরেলা-শ্রুতিমধুর কণ্ঠস্বর ছাপিয়ে অবিরাম আমার শ্রবণেন্দ্রিয়ে আঘাত করতে লাগল ছাগলের কর্কশ কণ্ঠস্বর।

আমি বিছানা থেকে নেমে ঘরের জানালার পর্দা সরিয়ে দিলাম, কম্বলের মোলায়েম পশমের আলত স্পর্শের মতো শরীরে আদর বোলাল শীতল বাতাস। ছোট আমগাছের ডালে বসা একটা টিয়া পাখির দিকে দৃষ্টি পড়ল, গলার নিচের পালক বিন্যাস করছিল, আমাকে দেখতে পেয়ে পালক বিন্যাস বাদ দিয়ে থমকে তাকাল, তারপর ঘাড় নেড়ে নেড়ে আমাকে দেখতে লাগল, আমিও তাকিয়ে রইলাম টিয়ার দিকে। হঠাৎ টিয়া পাখিটা বলে উঠল, ‘সুপ্রভাত দাদা!’

আমিও বললাম, ‘সুপ্রভাত। ভালো আছো তোমরা?’
টিয়া অনুযোগের সুরে বলল, ‘ভালো আর থাকতে পারছি কই দাদা, বড় বিপদে আছি!’
‘কেন, তোমাদের আবার কী হলো? তোমরা গাছের ফল-মূল, মাঠের ফসল খাবে। মনের সুখে উড়ে বেড়াবে আর গান গাইবে।’
‘তেমন হলে তো আর কোনো চিন্তাই ছিল না দাদা।’
‘কেন, কী হয়েছে?’
‘এখন আর আগের মতো নির্ভয়ে মনের সুখে কথা বলতে পারি না, গান গাইতে পারি না।’
‘কেন?’
‘ওই যে শুনছেন না ছাগলটা ম্যাঁ ম্যাঁ করছে?’
‘হ্যাঁ শুনছি, ছাগল তো ম্যাঁ ম্যাঁ করবেই।’

‘ও শুধু ম্যাঁ ম্যাঁ করলে তো কথাই ছিল না। দিন-রাত্রির ঠিক নেই, স্থান-কাল জ্ঞান নেই, যখন-তখন ম্যাঁ ম্যাঁ করে, আর আমাদের পক্ষীকূলকে শাসায় যে ওর ম্যাঁ ম্যাঁ করার সময় আমাদের চুপ থাকতে হবে। আমরা চুপ থাকলেও শান্তি নেই, বলে কি না- তোমাদেরও আমাদের মতো ডাকতে হবে! দিনরাত বয়ান দিতে থাকে যে ওদের মতো না ডাকলে নাকি আমাদের পরকাল উচ্ছন্নে যাবে। বলেন দাদা, এই কী কোনো কথা! আমাদের বাপ-দাদা চৌদ্দগুষ্ঠি যে ভাষায় কথা বলত, গাইত; আমরাও সেই ভাষায় কথা বলি, গান গাই। অথচ এখন নাকি আমাদের পূর্ব-পুরুষের ভাষা ভুলে ছাগলদের ভাষা শিখতে হবে, পূর্ব-পুরুষের সংস্কৃতি ভুলে ছাগলাচার শিখতে হবে! আমাদের পক্ষীকূলের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আছে। এই কী ভোলা সম্ভব, বলেন দাদা?’

আমি দু-দিকে মাথা নেড়ে বললাম, ‘না, না, তা কখনোই নয়। তোমরা পক্ষীকূল পৃথিবীর সম্পদ। তোমরা তোমাদের ভাষা-সংস্কৃতি ভুলে গেলে পৃথিবী বৈচিত্র্যহীন হয়ে যাবে।’

‘প্রাণের কথা বললেন দাদা। কিন্তু এই ছাগলগুলোকে এসব কথা বুঝাতেই পারি না। ওদের মুখে কেবল একই কথা- আমাদের মতো ডাকতে হবে, আমাদের আচার পালন করতে হবে।’

টিয়া আমার দিকে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, ‘জানেন দাদা, ছাগলগুলোর কোনো সংস্কৃতি নেই, ওরা ওদের প্রাচীন ইতিহাস-ঐতিহ্য সব ধ্বংস করেছে! ওরা নিজেদের পূর্ব-পুরুষদের ঘৃণা করে, ওরা শিকড়বিহীন উন্মুল এক প্রজাতি!’

ছাগলটি অবিরাম ডেকেই চলেছে। আমি মাথাটা জানলার দিকে আরও এগিয়ে দূরে দাঁড়ানো ছাগলটার দিকে তাকালাম, লালচে বালির মতো গায়ের রঙ, বেশ লম্বা, চেহারায়-চোখে আগ্রাসী ভাব, থুতনিতে কিছু দাড়ি। অবিরাম ডেকেই চলেছে, ‘ম্যাঁ অ্যাঁ অ্যাঁ....ম্যাঁ অ্যাঁ ম্যাঁ অ্যাঁ........!’



রাজবাড়ী
০৪.০৩.২০২৪
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×