somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয় জীবনে হলের ঈদ

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয় জীবনে হলে ঈদ করার স্বাদ একটু অন্যরকম। ক্লাস-পরীক্ষা বন্ধ। নেই নিত্যদিনের কোলাহল। হাকিম চত্বর, বটতলা, সবুজ চত্বর, টিএসসি, লাইব্রেরিও ফাঁকা। দোকানের মামারা থাকেন না অধিকাংশই। হলের এক ফ্লোরে থাকা ৮০-১০০ জনের মধ্যে হয়তো দেখা মেলে ২-৫ জনের।

এমন সুনসান নীরবতায়ও শিক্ষার্থীদের কেউ কেউ ঈদ কাটান হলে। মায়ের হাতের সেমাই, চটপটি নেই। নেই প্রিয়জনের মুখ। তবু কোথায় যেন দুঃখ, কষ্ট, বেদনামিশ্রিত একটু ভালো লাগা। ঈদ তো উদযাপন করা চাই। হোক সে নিজে হাত পুড়িয়ে রান্না করে খেয়ে। হোক ‍না তা কাছের জন ছাড়া।

প্রতিবছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ঈদ করেন হলে। কেউ বাধ্য হয়ে, কেউ আবার শখ করে। বিচিত্র তাদের চিন্তা-চেতনা-অভিজ্ঞতা।

হলের ঈদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের ২০৭ নম্বর রুমের ছাত্র কামরুজ্জামান জানান, হলে ঈদ করা এবারই প্রথম নয়। আগেও কয়েকটি ঈদ হলে কাটিয়েছি।

কামরুজ্জামান বলেন, প্রয়োজন ও পড়াশুনার চাপে ঈদে হলে থাকতে হয়। পরিবারকে ছেড়ে ঈদ করতে মন খারাপ হয়। কিন্তু তারপরও থাকতে হয়। ঈদের ছুটিতে হলের ক্যান্টিন বন্ধ থাকায় খেতে হয় চাঁনখারপুল এলাকায় গিয়ে। ঈদের পরও এক সপ্তাহ এ অবস্থা থাকে। ঈদের দিন নামাজের পর হল কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করে। তারপরও থেকে যায় খাবারের কষ্ট।

এ এফ রহমান হলের ছাত্র মাসুদ বলেন, কয়েকজন বন্ধু ও রুমমেট মিলে পরিকল্পনা করে ঈদের ছুটিতে হলে আছি। এটার একটা আলাদা মজা আছে। ঈদের দিন সারাদিন ঘুরে বেড়িয়েছি। এখন সবাই মিলে মুভি দেখছি। মজা করছি। অনলাইনে সময় কাটাচ্ছি।

কবি জসীমউদ্দীন হলের ১২৮ নম্বর রুমের ছাত্র আব্দুর রহিম। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই। রহিম বলেন, ঈদে বাস বা ট্রেনের টিকিটই পাইনি। পরে ভাবলাম কষ্ট করে না গিয়ে হলে থেকে যাই। আমার এক সাংবাদিক রুমমেট আমার সঙ্গে আছে। আমরা হলে থাকতে অভ্যস্ত। তারপরও পরিবারের কথা মনে হয়। সবাইকে মিস করি।

আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ঈদে হলে থেকে যানজটমুক্ত ঢাকায় বেড়াতে পারছি এটাই কম কিসের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের শিক্ষার্থী মানিক বলেন, ১২ তারিখ আমি দেশের বাইরে যাবো। ঈদের পর গ্রাম থেকে আসতে সমস্যা হবে ভেবে থেকে গেলাম।

কুয়েত মৈত্রী হলের ছাত্রী রোমানা জানান, গ্রামের বাড়ি রংপুর যাওয়ার পথে নানা সমস্যা আর টিকিট সংকট। ঈদের পর পরীক্ষা। তাই বাড়ি গিয়ে সময় নষ্ট না করে পড়াশোনা নিয়েই সময় কাটাচ্ছি। পরীক্ষা শেষে বাড়ি যাবো। মাকে বলেছি কোরবানি ঈদে অনেকদিন বাড়িতে থাকবো। হল জীবনে এটাই আমার প্রথম ঈদ। ছোটবেলা থেকে বাড়িতে ঈদ করেছি। হলে খুব একটা খারাপ লাগেনি।

তবে হলে অনেকের ঈদই আবার কষ্টে কাটে। এসএম হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এমবিএ পাশ করে বেকার। চাকরি খুঁজছি। প্রতিদিনই কোথাও না কোথাও যোগাযোগ করি। বিসিএস হয়নি। বাড়িতে গেলে পরিবার ও এলাকাবাসীরা নানা কথা জিজ্ঞেস করবে। এখন অবসরপ্রাপ্ত বাবার টাকায় গ্রামে গিয়ে আবার টাকা আনার চেয়ে হলেই পড়ে আছি। এক বন্ধুর কাছে টাকা ধার করে চলছি। টাকা আয় না করলে জীবনে ঈদ থাকে না। পরিবারের সবাইকে ফোনে বুঝিয়ে বলেছি ঈদের পর আসবো।

আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, আমি জানি না আর কত যোগ্যতা হলে একটা ভালো চাকরি পাবো। আগে কম বেতন বলে কয়েকটি চাকরিতে জয়েন করিনি। ঈদের পর যেকোনো বেতনে জয়েন করবো। ঈদের ছুটিতে হলে বসে ব্লগে লেখালেখি করছি।

কবি জসীমউদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা ঈদে হলের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আয়োজন রাখি। আর ঈদে হলের নিরাপত্তা ব্যবস্থা ও পরিচ্ছন্নতার ব্যাপারে কর্মীরা সচেতন থাকে। আমি নিজে ঈদের ছুটির সময় সবকিছুর তদারকি করি। ছাত্রাবস্থায় আমিও হলে ঈদ করেছি। দুই একবার হলেও হলে ঈদ করার প্রয়োজন রয়েছে।

ঈদের খাবারের মেনু জানতে চাইলে তিনি জানান, বাসার মত তো আর হয় না, তবে যতটুকু পারা যায় লাচ্ছা সেমাই, মাংস, ডাল, পোলাও, সালাদ এসব দিয়ে শিক্ষার্থীদের চাহিদা পূরণের চেষ্টা করা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×