সুশাসন ও আইন-শৃঙ্খলার যথাযথ নিয়ন্ত্রণ এর একটি অপরটির পরিপূরক। কোনো সরকার সব দিক থেকে সফলতার পরিচয় দিলেও এ ক্ষেত্রে ব্যত্যয় হলে তারা ব্যর্থ হিসাবেই বিবেচিত হয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক বিচারে বর্তমান সরকারের আমলে অবনতিশীল এ কথা হয়তো বলার খুব একটা সুযোগ নেই। সরকার আইন-শৃক্সখলার উন্নয়নে আন্তরিক নয় এমন কথাও বলা হবে অনুদারতার শামিল। আইন-শৃক্সখলার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা যে কোনো মূল্যায়নে প্রশংসার দাবিদার। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সদিচ্ছা নিয়েও সংশয়ের অবকাশ নেই। প্রধানমন্ত্রী বলেছেন, অপরাধী যেই হোক তাকে ধরতে হবে। তার রাজনৈতিক পরিচয় এ ক্ষেত্রে বিবেচনায় আনা যাবে না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ কথা, কেউ যদি তার আত্মীয়ও হয় অপরাধ করলে অপরাধী হিসেবে দেখতে হবে। তারপরও ঠিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশ প্রতিদিনে রবিবারের দু'টি প্রতিবেদন তার জলন্ত সাক্ষী। এর একটি হলো 'পুরান ঢাকায় খুন আতঙ্ক শীর্ষক শীর্ষ প্রতিবেদন। অন্যটি 'এক বছরে চার হাজারের বেশি খুন'। শেষোক্ত প্রতিবেদনটির তথ্য-উপাত্ত সারাদেশের আইন-শৃঙ্খলাকে কেন্দ্র করে।' রাজধানী দেশের প্রাণকেন্দ্র। এ রাজধানীর পুরান ঢাকা অংশে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দানা বেঁধে উঠেছে। গত শনিবারও এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা হত্যার চেষ্টা করে। তাকে খুন করতে ব্যর্থ হয়ে তার ৯ বছরের শিশুর হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে হত্যা করে জিঘাংসা মিটানো হয়। গতকালও রাজধানীতে মা ও ছেলেসহ একাধিক খুনের ঘটনা ঘটেছে। গত এক বছরে সারাদেশে ৪ হাজারের বেশি লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সরকারি হিসাবেই প্রতিদিন খুনের ঘটনা ঘটছে গড়ে ১১টি। রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাধারণ মানুষ কেউই সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ নয়। আমরা বিশ্বাস করি, নিজেদের সুনামের স্বার্থে আইন-শৃঙ্খলার উন্নয়নে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই। তবে এ ক্ষেত্রে সদিচ্ছাই যথেষ্ট নয়। অপরাধ দমনে প্রত্যয়ী ভূমিকাও থাকতে হবে। বিশেষ করে সরকারি দলের কেউ যাতে আইন-শৃঙ্খলা ভঙ্গের কারণ হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকেও জবাবদিহিতার মধ্যে আনা দরকার।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।