দানব ব্যাঙ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নদী-নালার দেশ বলেই নানা ধরনের ব্যাঙের সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। আমেরিকায় এমন অনেক ব্যাঙ রয়েছে যেগুলো দশাসই আকৃতির, মানে এতটা বড় যে, দেখলেই ভয় লাগবে। একবার এক শৌখিন পার্ক মালিক তার পার্কের পুকুরে এমন ধরনের ব্যাঙ ছেড়ে মহা বিপদে পড়েছিলেন। সেই ব্যাঙ এতই বেড়েছিল যে শেষমেশ শিকারি ভাড়া করে সেগুলো মেরে কমাতে হয়েছিল।
কিন্তু এবার যে ব্যাঙের কথা বলব সেগুলো রীতিমতো দানবাকৃতির। এ প্রজাতির ব্যাঙগুলোকে টোডজিলা বলা হয়। অস্ট্রেলিয়ায় এ ধরনের ব্যাঙ ধরা পড়েছে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে এত বড় আর বিশাল আকৃতির ব্যাঙ এর আগে কখনো দেখা যায়নি। দুটি পুকুরে দুটি ব্যাঙ দেখা গেছে। পরিবেশ বিশেষজ্ঞরা এগুলো দেখে রীতিমতো ভড়কে গেছেন। বিষাক্ত ব্যাঙগুলো আর যাতে বংশ বিস্তার করতে না পারে তার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। বেতঝাড়ে পোকা খাওয়ার জন্য ত্রিশের দশকে হাওয়াই থেকে এই ব্যাঙ আনা হয়েছিল। সেজন্য এগুলোকে কেন টোডও বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত ব্যাঙ দিয়ে পোকা দমন সম্ভব হয়নি। এ ব্যাঙগুলো ২০.৫ সেন্টিমিটার (৮ ইঞ্চি) লম্বা হয়, ওজন ১.৯ পাউন্ড। কুইন্সল্যান্ড থেকে এসব ব্যাঙ ছড়িয়ে পড়েছে। এগুলোর সংখ্যা বর্তমানে ২০ কোটিরও বেশি হবে বলে পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন। এগুলো এতটাই বিষাক্ত যে, এ ব্যাঙ খেলে কুমিরও মারা যাবে। এ ব্যাঙ সাপ, সরীসৃপ এসবও খেয়ে সাবাড় করছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন, বাঁচতে হলে এসব ব্যাঙ মেরে সাগরে ভাসিয়ে দেওয়া উচিত।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।