আজব গরগন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রাণীজগৎ নিয়ে বিজ্ঞানীদের কঠোর অধ্যবসায় ও গবেষণার ফলে প্রায় ৫৭ বছর আগে জানা গিয়েছিল যে, পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও বড় আকারের প্রাণীর নাম ডাইনোসর। প্রাগ-ঐতিহাসিক যুগে বর্তমান সময় থেকে প্রায় ২০ কোটি বছর আগে দুনিয়াটাই ছিল ডাইনোসরদের রাজত্বে। ওদের ছোটাছুটি আর উৎপাতে গোটা জমিনই যেন থরথর করে কাঁপত। কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপটাউন জাদুঘরের বিজ্ঞানী ড. রজার স্মিথ আবিষ্কার করেছেন আরও বিস্ময়কর এবং প্রাচীন এক হিংস্র ও ভয়ঙ্কর প্রাণীর ইতিহাস। তিনি জানিয়েছেন, এখন থেকে ২৫ কোটি বছর আগে অর্থাৎ ডাইনোসর যুগেরও ৫ কোটি বছর আগে পৃথিবীতে বিশাল আকৃতির যে ভয়ঙ্কর প্রাণী বাস করত এদের নাম ছিল গরগন। এদের মাথা ছিল সিংহের মতো। তবে ঘাড়ে কোনো কেশর ছিল না। যেমন সিংহীর ঘাড়ে কোনো কেশর থাকে না। আর গরগনদের শরীর ছিল অনেকটা কুমিরের মতো। এদের শরীরের চামড়া ছিল ভাঁজ ভাঙা কুঁচকানো। দূর থেকে দেখে মনে হতো যেন ডোরাকাটা, আসলে তা নয়। ওসব চামড়ার থপথপে ভাঁজ মাত্র। গরগনদের শুধু শরীরটাই ছিল দশ ফুট লম্বা। আর এদের থাবার নখগুলো ছিল ভীষণ শক্ত, পুরু এবং চার ইঞ্চি পরিমাণ লম্বা। এদের স্বভাবটাই ছিল ভয়ঙ্কর হিংস্র প্রকৃতির ও বেপরোয়া। এই প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে অর্ধেক অঙ্গ স্তন্যপায়ী এবং অর্ধেক অঙ্গ সরীসৃপের মতো। এরা কখনো কখনো গণ্ডার অথবা মহিষের মতো পানিতে নেমে থাকলেও প্রকৃতপক্ষে গরগনরা স্থলচর প্রাণী ছিল। এদের অধিকাংশের বসবাস ছিল মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে। এদের গভীর জঙ্গল বা বনেও দেখা যেত। পৌরাণিক প্রাণীর নামে নাম হলেও বিজ্ঞানীদের মতে বাস্তবে গরগনদের বিষয়টি কিন্তু পৌরাণিক কাহিনী নয়। বিজ্ঞানীরা চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকার দুর্গম অঞ্চলে গরগনদের কঙ্কালের অংশ খুঁজে পেয়েছেন। ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন এগুলো গরগনদের কঙ্কাল; ডাইনোসর বা গর্জিলার কঙ্কাল নয়।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।