ওই রেস্তোরাঁয় নতুন কেউ গেলে চমকে উঠবে। তাৎক্ষণিকভাবে মনে হবে, এ কোথায় এলাম রে! চারদিকে শৌচাগারের সব উপকরণ। কাচের টেবিলগুলোর দুই পাশে সাজানো দুটি করে চেয়ারে আরাম করে বসার জন্য নরম কুশন আছে বটে, কিন্তু প্রতিটি চেয়ার যেন হাই কমোড। রেস্তোরাঁর থালা-বাটি ও হাঁড়িকুড়িতেও শৌচাগারে ব্যবহার্য জিনিসের আদল।
শৌচাগারের বিষয়টি মাথায় রেখে সাজানো এই রেস্তোরাঁ রয়েছে চীনে। ইয়ুনান প্রদেশের কুনমিংয়ে দুই সপ্তাহ আগে চালু হওয়া রেস্তোরাঁটির নাম মডার্ন টয়লেট রেস্টুরেন্ট। সাজসজ্জা ও খাবারে চমক সৃষ্টির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে রেস্তোরাঁটি এমনভাবে সাজানো হয়েছে।
রেস্তোরাঁটির মালিক জু লিয়াং বলেন, ‘যতটা আশা করেছিলাম, এর চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে রেস্তোরাঁ। বিশেষ করে, শিক্ষার্থীরা এই রেস্তোরাঁর খাবার চেখে দেখতে বেশি ইচ্ছুক।’ তিনি বলেন, রেস্তোরাঁটি চালু করার আগে এর সেবা কার্যক্রম নিয়ে জরিপ চালাই। জরিপে অংশ নেওয়া লোকজনের মধ্যে ২০ শতাংশ এই রেস্তোরাঁর গ্রাহক হওয়ার নিশ্চয়তা দিয়েছেন। ৬০ শতাংশ হ্যাঁ বা না স্পষ্টভাবে বলেননি। বাকি ২০ শতাংশ ছিলেন বিপক্ষে। তাঁর মতে, রেস্তোরাঁটির সেবায় নতুনত্ব রয়েছে বলেই তা গ্রাহকদের আকৃষ্ট করেছে।
রেস্তোরাঁর গ্রাহক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইয়াং সিউয়েন বলেন, ‘আমি সেখানে প্রথমে গেছি শৌচাগার ভেবে। পরে দেখি এটা রেস্তোরাঁ। এরপর সেখানকার খাবার চেখে দেখতে ইচ্ছা হয়।’ এ পর্যন্ত ওই রেস্তোরাঁয় তিনি তিনবার খেয়েছেন বলে জানান।
সূত্র ঃ অরেঞ্জ অনলাইন, টাইমস অব ইন্ডিয়া।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।