তৃতীয় জীবন
১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশে আজকাল খুব একটা ভেসে বেড়ানো হয়না। মাটির টানে মাটিতেই থাকি।কৈশোর আর বুনো যৌবনের উত্তাল তরঙ্গ ভেঙ্গে ধেয়ে চলা জীবন কখন ডানা হারিয়ে নেমে এসেছে মাটিতে টেরই পাইনি।
ভাল যাকে বেসেছিলাম তাকে ভালইবেসেছি। বিনিময়ে চেয়েও পাইনি কিছুই। পরবর্তে দিয়েছে যে তাকে হয়তো চাইনি কখনো। নিয়তি নয়, সামাজিকতার অনন্য আলো দিয়েছিল তাকে। তারপর নিস্তরঙ্গ জীবন শুধুই বয়ে বেড়ানো। নিজের জীবনের মোহ কাটিয়ে নতুন ফুটফুটে তিনটি জীবনের মোহে বেঁচে থাকার সনাতনী কসরৎ।
আমার কল্পজগৎও ওদের নিয়ে বেড়ে উঠল। নতুন আশায় যখন পরিনত বাস্তবের ছোঁয়া-একজন পালালো খাঁচা ভেঙ্গে। অন্য দুজনকে নিয়ে এগিয়ে যেতে থাকল আশাতরী।একদিন হঠাৎ তিনি চলে গেলেন কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই।বিদায় বেলায় কোন অভিমান তার বুকে জাগরুক ছিল কিনা জানা হবেনা কখনোই। তবু ক্ষীণ একটা অপরাধবোধ লেগেই থাকল বুকে।
অবশেষে ওরা দু'জন চলে গেল অন্যঘরে। আমার বলে কিছুই রইলোনা আর। আমাকে আবার বেছে নিতে হল একজন - বৃদ্ধাশ্রমে যাওয়ার বয়স হয়নি বলে।এভাবেই বেঁচে আছি সনাতনী মন-তৃতীয় জীবনে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন